বহুদিন ধরে অনেক প্রতিকূলতা পার করে আজ সফলতার মুখ দেখেছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। সেই শুরু থেকেই দর্শকদের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে এই ধারাবাহিকের নায়িকা ফুলকি। তবে ধারাবাহিকের বর্তমান গল্প নায়িকাকে আরো বেশি জনপ্রিয় করে তুলছে দর্শক মহলের কাছে। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফুলকি ধারাবাহিকের নাম।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, অনেক লড়াই অনেক যুদ্ধের পর অবশেষে সেই দিনটা চলে এসেছে যেই দিনটার জন্য ফুলকি এতদিন অপেক্ষা করে বসেছিল। এই দিনটার জন্যই ফুলকি দিল্লিতে এসেছিল। সে তার নিজের কথা রাখতে পেরেছে। এই সাংবাদিক সম্মেলনে আবার নিজের হারানো সম্মান ফিরে পেতে চলেছে রোহিত রায় চৌধুরী। স্যারকে খুশি দেখে ফুলকিও ভীষণ খুশি।
ফুলকি আজকের পর্ব ৮ জুন (Phulki Today Episode 8 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জেঠিমনি রেগে গিয়ে মাস্টার মশাইয়ের বানানো সমস্ত পায়েস ফেলে দেয়। তারপর বারবার নিজের ছেলে তথার মৃত্যুর জন্য রোহিতকে দায়ী করতে থাকে। ফুলকি জেঠিমনিকে বলে, নিষিদ্ধ ওষুধের মতনই দাদার মৃত্যুর পেছনেও যে স্যারের হাত নেই সেটা সে ঠিক প্রমাণ করে দেবে। কথাটা শুনেই মুখটা শুকিয়ে যায় রুদ্রর। ঈশিতা ফুলকিকে কিছু বলতে গেলে তাকে আটকে দেয় তমালের মা। সে তার বউমাকে বলে, ফুলকির বিষয়ে কিছু বলার অধিকার ঈশিতা অনেকদিন আগেই হারিয়ে ফেলেছে। কথাটা শুনে সে বুঝতে পারে তার অবস্থাটা এই বাড়িতে ঠিক কোথায়।
নতুন করে পায়েস বানালো জেঠু মনি
এই অপমান ঈশিতা সহ্য করতে না পেরে রুদ্রকে বলে, সে ছন্দক মজুমদারের মামলার সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে তাই এবার রুদ্রর তার জন্য কিছু করা উচিত। কিন্তু রুদ্র নিজেই এত সমস্যায় জর্জরিত যে ঈশিতার কথায় বিশেষ পাত্তা দেয় না আর এটাই রুদ্রের উপর ক্ষেপিয়ে দেয় ঈশিতাকে। সে নিয়েজরটা নিজেই করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে মাস্টার মশাই আবার চাল দুধ কিনে এনে পায়েস বানিয়ে ফেলে এবং ফুলকি আর রোহিতকে নিজের হাতে খাইয়ে দেয়। পাশাপাশি দাদা অর্থাৎ তথার ছবি এনে তার সামনেও পায়েস রাখা হয়।
আরও পড়ুন: নয়া প্রোমোতে চমক, সম্মান ফেরানোর পালা! বুদ্ধি করে শাশুড়ির হারানো সম্মান ফিরিয়ে দেবে অষ্টমী
রোহিতের কাছে ক্ষমা চাইলেও বিখ্যাত খেলোয়ার
এরপর দেখা যায়, বাড়িতে অনেক বড়সড়ো একটা অনুষ্ঠান করার তোড়জোড় চলছে। এখানে আমন্ত্রিত রয়েছেন অনেকেই। ইতিমধ্যেই চলে এসেছেন সেই বিখ্যাত ফুটবল খেলোয়াড় যে রোহিতের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে চাননি এবং রোহিতকে অনেক অপমান করেছেন। তিনি এবার নিজে রোহিতের কাছে সবিনয়ে ক্ষমা চেয়ে নেন। এটা দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় রোহিতের মা অরুণা। সে ফুলকিকে জড়িয়ে ধরে বলে, ফুলকি তার ছেলের জীবনে আলো হয়ে এসেছে। যবে থেকে সে এসেছে রোহিতের জীবনটা আলোয় ভরে গিয়েছে।
