EntertainmentBangla Serial

নয়া প্রোমোতে চমক, সম্মান ফেরানোর পালা! বুদ্ধি করে শাশুড়ির হারানো সম্মান ফিরিয়ে দেবে অষ্টমী

অতিলৌকিক বিষয়বস্তুকে নিয়ে তৈরি হয়েছে জি বাংলার (Zee Bangla) সিরিয়ালের অষ্টমীর (Ashtami) গল্প। এই সিরিয়ালের আকর্ষণের কেন্দ্রবিন্দু অভিনেতা কৌশিক চক্রবর্তী (Koushik Chakraborty)। পুরুষ নয়, শাড়ি, শাঁখা-পলা সিঁদুর পরে নারী বেশে প্রদীপ হাতে দেখে চমকে গিয়েছিল দর্শক মহল। সিরিয়ালে এই মুহূর্তে খলনায়ক তিনিই।

অভিনেতা কৌশিক চক্রবর্তীর চরিত্রের নাম পুরুষোত্তম। তার সঙ্গে তার বৌমা অষ্টমীর কথায় কথায় সংঘাত। বাড়িতে ও গ্রামে পুরুষোত্তমের একচেটিয়া রাজত্ব মেনে নিতে পারে না অষ্টমী। সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। আরও একবার পুরুষোত্তম ও অষ্টমীর সংঘাতের সাক্ষী থাকবে দর্শক।

প্রকাশ্যে অষ্টমীর নয়া প্রোমো

সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, এবার সম্মান ফিরিয়ে দেওয়ার পালা। অষ্টমীর শাশুড়ি পুরুষোত্তমকে খেতে দিতে এলে সে খাবার ফিরিয়ে দেয়। বলে, ‘তোমাকে বলেছি না আমাকে খেতে দিতে না।’ তখনই আসে আয়ুষ্মান। সে তার মাকে বলে একদিন সব সম্মান ফিরিয়ে দেবে।

তখনই অষ্টমী বলে, একদিন কেন! আজ কেন নয়। তারপরই অষ্টমী ঘটিয়ে বসে একটি চমকপ্রদ কাণ্ড। পুরুষোত্তমের বাড়িতে একজন অতিথি এসেছে। তাকে খাতির করে খেতে বসে পুরুষোত্তম। খাবারের ঢাকনা খুলতেই চমকে ওঠে দুজন বাড়ি বয়ে ডেকে এনে এত বড় অপমান।

এদিকে অতিথি রুষ্ট হতেই পুরুষোত্তম বুঝতে পারে এ কাজ অষ্টমী ছাড়া আর কারোর নয়। সে সরাসরি অষ্টমীকে জিজ্ঞেস করে কেন সে এমন কাণ্ড ঘটিয়েছ! উত্তরে অষ্টমী বলে, কোন উদ্দেশ্যে সে এমন অঘটন ঘটিয়েছে সে? তখনই অষ্টমী বলে, সম্মানের পরিবর্তে সম্মান। অর্থাৎ অষ্টমী বুদ্ধি করে তার শাশুড়ি সম্মান ফিরিয়ে দেওয়ার আর্জি জানায় শ্বশুরমশাইয়ের কাছ

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন