EntertainmentBangla Serial

সবার সামনে অরুণার বলা কথা শুনে চমকে গেল ফুলকি! শাশুড়িমার দেওয়া উপহারের ভীষণ খুশি সে!

মানুষ ভালো জিনিসের থেকে খারাপ জিনিসটাই বেশি প্রাধান্য দেয়। একটা মানুষ যতই ভালো করুক না কেন, তার করা একটা খারাপ কাজ সেই সমস্ত ভালোকে নিমেষে মুছে দিতে পারে। অনেক সময় কোন অন্যায় না করেও দোষী সাব্যস্ত হতে হয় কোন কোন ব্যক্তিকে। আর ঠিক তেমনি একজন ব্যক্তি হলেন জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়ক রোহিত। তবে এইবার সেই সমস্ত দোষ থেকে মুক্ত হলো সে।

এই ধারাবাহিকের নায়িকা ফুলকি তার স্যার অর্থাৎ নায়ক রোহিতকে ভীষণ ভালোবাসে। রোহিত ফুলকিকে শুধুমাত্র নিজের ছাত্রীর জায়গা দিলেও ফুলকি রোহিতকে সবার উপরে স্থান দিয়েছে। তাই রোহিতের জন্য সব কিছু করতে পারে সে। আর সেই জন্যই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এত বড় একটা অসাধ্য সাধন করে দেখলো ফুলকি।

ফুলকি দিল্লির অনেক বড় একটা নোংরা চক্রকে পুলিশের হেফাজতে তুলে দেয়। নিজেকে স্বয়ং মৃত্যুর মুখে ফেলে, জোগাড় করা তার প্রমাণসমূহ আজ রোহিতকে তার জীবনের সবথেকে বড় কলঙ্ক থেকে মুক্ত করেছে। এই ঘটনার পর থেকে ফুলকির প্রতি রায় চৌধুরী বাড়ির ভালোবাসা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যেটা কেউ করে দেখাতে পারেনি সেটা ফুলকি করে দেখিয়েছে। শুধু মুখে নয় সে কাজে প্রমাণ করে রোহিতকে দেখিয়ে দিয়েছে যে তার প্রতি কতটা শ্রদ্ধা রয়েছে ফুলকির মনে।

ফুলকিকে চমৎকার উপহার দিল অরুণা

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোহিতের নির্দোষ প্রমাণ হওয়া নিয়ে সবাই ভীষণ খুশি। একটা সময় ছিল যখন প্রত্যেকে কোনোরকম দ্বিতীয় সুযোগ দিতে চায়নি রোহিতকে। ঘটনাটা শোনা মাত্রই কোনরকম ক্রস চেক অর্থাৎ পুনর্বিবেচনা না করেই তার গায়ে কলঙ্ক ছিটিয়ে দিয়েছিল। একবারও ভাবার চেষ্টা করেনি এই গোটা ঘটনায় তার ওপর দিয়ে ঠিক কি যাচ্ছে। যার ফলস্বরূপ রোহিত নিজের সমস্ত মনোবল ভেঙে ফেলেছিল।

কিন্তু এইবার তারা প্রত্যেকে তাদের ভুল বুঝতে পারছে। যারা একসময় রোহিতকে দেশদ্রোহী ভেবে সমাজ থেকে বিতাড়িত করেছিল। এইদিন এক অনুষ্ঠানে একজন খেলোয়ার যে কিছুদিন আগে রোহিতকে ভরা মঞ্চে যাচ্ছেতাই ভাবে অপমান করেছে সে নিজে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় অরুণা। সে ফুলকিকে বলে, ফুলকি আজ সবার সামনে সত্যিটা প্রমাণ করেছে। ফুলকি রোহিতের জীবনে আলো হয়ে এসেছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন