জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। বর্তমানে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে দিল্লিতে খেলতে গিয়ে বিরাট কান্ড ঘটিয়েছে রোহিতের ছাত্রী। স্যারের সমস্ত কলঙ্ক মোছাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সে। জয়লাভ করে সফল হয়েছে ফুলকি। রেখেছে নিজের প্রতিজ্ঞা।তবে এখানেই শেষ নয়। সামনে ফুলকির নতুন পরীক্ষা। তথার খুনিকে খুঁজে বের করবে সে। যেভাবেই হোক না কেন স্যারের অপমান ঘোচাবে ফুলকি।
ফুলকি আজকের পর্ব ৭ জুন (Phulki Today Episode 7th June)
ফুলকি ধারাবাহিকের প্রথমেই দেখা যায়, সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে বসেছে। সেখানেই লাবুর সঙ্গে খারাপ ব্যবহার করে রুদ্র। রুদ্র কেমন যেন অস্বাভাবিক ব্যবহার করছে, সেটা মনে হতে থাকে সবার। লাবু জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে, তুমি কি কোন কারনে খুব চিন্তিত? উত্তরে রুদ্র আরো রেগে যায়। আর বলে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই, যেখানে সেখানে যা খুশি তাই প্রশ্ন করছ!
যদিও কিছুক্ষণ পর খারাপ ব্যবহার করার জন্য স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয় রুদ্র। এরপর দেখা যায় ফুলকি আর রোহিতের জন্য পায়েস রান্না করছে জেঠুমনি। আর সেই ঘটনা দেখে প্রচন্ড রেগে যায় হৈমন্তী। তিনি বলতে থাকেন, যার জন্য আমাদের ছেলে মারা গেছে, যে আমাদের ছেলেকে খুন করেছে, তার জন্য তুমি পায়ের সঙ্গে করবে আর সেটা আমি দেখব? এই বলে পায়েস ফেলে দেন তিনি।
হৈমন্তীর কাণ্ডে বিচলিত হয়ে পড়েন জেঠুমনি। মাকে আটকাতে পারেনা লাবুও। অরুণা সেখানে চলে আসে, আর তিনি বলতে থাকেন, নিজের দাদাকে কি কেউ খুন করতে পারে! রোহিত তথাকে খুন করেনি! কিন্তু জেঠিমনির মন সে কথায় গলে না। উল্টে তিনি বলতে থাকেন, রুদ্র তুমি তো সেদিন সেখানে ছিলে, বলো রোহিত আমার ছেলে তথাকে মেরেছে তাই তো?
আরও পড়ুন: শেষ হচ্ছে জল থই থই ভালোবাসা, চলছে অন্তিম পর্বের প্রস্তুতি! কী হতে চলেছে জল ধারাবাহিকের শেষ দিনের পর্বে?
গোটা ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েন অরুণা। তখন ফুলকি পাশে এসে দাঁড়ায়। আর বলে, “স্যারের মাথার উপর থেকে যখন কলঙ্কের বোঝা নামাতে পেরেছি তখন ঠিক আমি এই অপমানের বোঝা লাঘব করব। আমি ঠিক পারব মা, আমি ঠিক পারব।” ফুলকির কথা শুনে কিছুটা ধাতস্থ হয় অরুণা। অর্থাৎ ফুলকির সামনে এখন নতুন চ্যালেঞ্জ। কিভাবে সেই চ্যালেঞ্জ পার করবে সে? সেটাই এখন দেখার।
