EntertainmentBangla Serial

শেষ হচ্ছে জল থই থই ভালোবাসা, চলছে অন্তিম পর্বের প্রস্তুতি! কী হতে চলেছে জল ধারাবাহিকের শেষ দিনের পর্বে?

বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতে প্রতিনিয়ত একের পর এক হাই বাজেটের নতুন ধারাবাহিক সম্প্রচার করেই চলেছে বিভিন্ন প্রোডাকশন হাউজ। একটি ধারাবাহিক টিআরপিতে পড়ে গেলেই শুরু হয়ে যায় নতুন ধারাবাহিকের আগমনের প্রস্তুতি। সেই ধারাবাহিকটিকে মাথা তুলে দাঁড়ানোর দ্বিতীয় সুযোগ খুব কমই দেয় চ্যানেল। তবে বর্তমানে টিআরপি ভালো থাকার সত্বেও একটি জনপ্রিয় ধারাবাহিক শেষ করে দিচ্ছে স্টার জলসা।

ইতিমধ্যেই দর্শকদের জানানো হয়েছে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসায় (Star Jalsha) আসছে শুভ বিবাহ (Shubho Bibaho)। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোনামণি সাহাকে এবং প্রধান নায়কের চরিত্রে থাকবেন হানি বাফনা (Honey Bafna)। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও। চ্যানেল জানিয়ে দিয়েছে আগামী ১৭ জুন থেকে নিজের সম্প্রচার শুরু করবে শুভ বিবাহ।

এই নতুন ধারাবাহিকটিকে জায়গা করে দিতে স্টার জলসার পর্দা থেকে একটি ধারাবাহিককে সরে যেতে হবে। যে ধারাবাহিকটি এই আসন্ন মেগাকে জায়গা করে দিচ্ছে সেটি হল জল থই থই ভালোবাসা। অর্থাৎ টেলিভিশনের (Bengali Television) পর্দা থেকে চিরতরে বিদায় নিচ্ছে জল থই থই ভালোবাসা (Jol thoi thoi valobasa)

এই ধারাবাহিকটি হয়তো হাতে গুনে দুই একবার স্লট হারা হয়েছে। এছাড়া প্রত্যেকবার স্লট জিততে দেখা গেছে এই ধারাবাহিকটিকে। তেমনভাবে দর্শক মহলে আলোচনার কারণ না হয়ে উঠতে পারলেও টিআরপিতে বরাবর ভালো ফলাফল করেছে এই মেগা। এই ধারাবাহিক এর মধ্যে দিয়েই বহুদিন পর টেলিভিশনের পর্দায় পদার্পণ করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কাজেই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় বেশ আশাহত হয়েছেন দর্শক মহল।

কী হতে চলেছে ধারাবাহিকের অন্তিম পর্বে?

প্রথম দিকে দর্শকরা ভেবেছিলেন হয়তো এই ধারাবাহিকটিকে শেষ না করে অন্য কোন সময়ে সম্প্রচার করা হবে। যেমনটা অন্যান্য ধারাবাহিকের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এমনটা হলো না। নয় মাসের মাথাতেই শেষ হয়ে যাচ্ছে এই সফল মেগা। যতদূর জানা যাচ্ছে আগামী সপ্তাহে শুরুতেই হয়ে যাবে এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং। বেশ সুন্দর ভাবে গল্পটিকে শেষ পরিণতি দিতে চলেছে ধারাবাহিক কর্তৃপক্ষ।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন