EntertainmentBangla Serial

রুদ্রর কফিনের শেষ পেরেক পুতলো ফুলকি! পুলিশ নিয়ে হাজির হলো তার বাড়ি! লাবুও হাত ছেড়ে দিলো রুদ্রর!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। তার মধ্যে বেশ কিছু ধারাবাহিক দর্শকদের ভীষণ পছন্দের। এই পছন্দের ধারাবাহিকগুলির মধ্যেও যে ধারাবাহিকটি না দেখে দর্শকরা একটা দিনও অতিবাহিত করতে পারেন না সেটা হলো ‘ফুলকি’ (Phulki)। চলতি সপ্তাহে এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম স্থান অর্থাৎ বেঙ্গল টপারের স্থান অধিকার করেছে। আর এটাই যথেষ্ট ধারাবাহিকের জনপ্রিয়তা প্রমাণ করার জন্য।

শুরু থেকেই ধারাবাহিকটি একবারের জন্যও টিআরপি (TRP) তালিকায় পিছিয়ে পড়েনি। ধারাবাহিকের অত্যন্ত আকর্ষণীয় গল্প, রহস্য, অপরাধ এবং প্রত্যেকবার মিথ্যের পরাজয় ঘটিয়ে সত্যের জয় হওয়া এসব কিছু ধারাবাহিকটিকে দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। এখানে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডল এবং নায়কের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসুকে।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, বহুদিন ধরে ফুলকি চেয়েছিল তার স্যারকে নির্দোষ প্রমাণ করতে। কিন্তু একের পর এক বাধার সৃষ্টি হয়েই চলেছিল তার জীবনে। এইবার সেই সমস্ত বাধা-বিপত্তিকে পেরিয়ে অবশেষে সেই দিনটা এসে হাজির হয়েছে যে দিনটার জন্য এত লড়াই করেছে ফুলকি। সে সবার সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তার স্যার অর্থাৎ ধারাবাহিকের নায়ক সম্পূর্ণ নির্দোষ।

কিন্তু এখানেই সমস্ত গল্প শেষ নয়। এখনো অনেক কিছু জানা এবং জানানো বাকি। এখনো এই সমস্ত অপরাধের মূলে থাকা আসল পালের গোদাকে ধরা বাকি। এবার সেটা করতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে ফুলকি। এতদিন সে একা ছিল কিন্তু এখন তার পাশে রয়েছে রোহিত এবং গোটা দিল্লি পুলিশ। তাই এখন আর তাকে কেউ আটকে রাখতে পারবে না। বারবার ফুলকি নিজেকে প্রমাণ করেছে আর এইবারেও ফুলকি নিজেকে প্রমাণ করে দেখাবে।

পুলিশ নিয়ে রুদ্রর বাড়ি হাজির ফুলকি

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে অবশেষে ধরা পড়েছে রুদ্র। তার এতদিন ধরে করে চলা এত অন্যায় অপরাধ সব কিছু সবার সামনে চলে এসেছে। ফুলকি নিজে পুলিশের সাথে চলে এসেছে রুদ্রর বাড়ি। সে পুলিশকে দেখিয়ে দেয় কোথায় আছে রুদ্র। এদিকে রুদ্র খুব ভয় পেয়ে যায় আর লাবুকে অনুরোধ করে সে যেন রুদ্রকে বাঁচায়। কিন্তু লাবু রুদ্রর পাশ থেকে সরে যায়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন