Bangla Serial

“কিছু মনে নেই…” ছোটবেলার সব স্মৃতি ভুললো ম্যাজিক ভুতু! কিছুই মনে করতে পারছেন না তিনি

একসময় টেলিভিশনের (Television) পর্দায় ছোট্ট ভুতুর (Bhutu) ম্যাজিক দেখার জন্য ভিড় জমতো দর্শকদের। জি বাংলার এই ধারাবাহিক একদম প্রথম থেকেই দর্শকদের মন দখল করে নিয়েছিল। বিশেষ করে ছোট্ট, হাসিখুশি আর্শিয়ার (Arshiya Mukherjee) ‘ভুতু’ চরিত্রের অভিনয় দেখার জন্য উদগ্রীব থাকতেন সকলেই।

মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে কাজ করা শুরু করে ভুতু ওরফে আর্শিয়া মুখার্জি। ওইটুকু বাচ্চার অভিনয় দক্ষতা, হাসি কান্নার অনুভূতি ফুটিয়ে তোলা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। রাতদিন এক করে শুটিং করত আর্শিয়া। হাতা গোটানো লম্বা শার্ট, মাথা ভর্তি অগোছালো চুল, একমুখ হাসি আর গালে টোল নিয়ে সিরিয়াল মাতিয়ে রেখেছিল সে।

‘ভুতু’-র স্মৃতি ভুলে গিয়েছে আর্শিয়া!

এখন আর আরশিয়া সেই ছোট্ট বাচ্চাটা নেই। ধীরে ধীরে বড় হয়ে উঠেছে সে। গুছিয়ে কথা বলতে শিখেছে ‘ম্যাজিক ভুতু’। কিন্তু, শৈশবের কথা সেভাবে মনে নেই তাঁর। সে ভুলেছে ছোট বেলায় জি বাংলায় ‘ভুতু’ চরিত্রে তার অভিনয়।যেটুকু মনে আছে সবটাই মায়ের কাছে গল্প শোনা।

image

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্শিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, অভিনয়ের কী কী স্মৃতি মনে আছে তাঁর। উত্তরে ভুতুর জবাব, “আমার কিচ্ছু মনে নেই। সব ভুলে গিয়েছি। সবই মায়ের কাছে গল্প শুনেছি। আর্শিয়া এও বলে, দেবদার সঙ্গেও অভিনয়ের কথা কিছু মনে পড়ে না তাঁর। তাঁর অ্যাওয়ার্ড গুলো দেখে মা গল্প করে শোনায় ‘পুরানো সেই দিনের কথা’।

অভিনেত্রী বলেন, “আমার কিছুই বিশ্বাস হয় না। নিজেই অবাক হয়ে যাই কী-কী করেছিলাম ভেবে।”‌ পুরোনো দিনের কথাগুলো এখন ভুতুর কাছে নস্টালজিয়া। যদিও এখনো অতীতের স্মৃতি ঘাঁটতে ভালো লাগে আর্শিয়ার।‌ তিনি বললেন, আবার চান অভিনয়ে ফিরতে। কিন্তু শৈশবে কি ফিরতে চান?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন