Bangla Serial

চাপে পড়ে রাজবাবুর আসল পরিচয় জানিয়ে দিলো জামাল! মহা বিপাকে রুদ্র! নিজের হারানো সম্মান ফিরে পেলো রোহিত!

একেবারে অন্য ধাঁচের একটা গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় নিজের যাত্রা শুরু করেছিল এই জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। শুরু হওয়ার পর থেকেই কিছুদিনের মধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল এই মেগা। মাত্র দু এক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল ফুলকি। আর তারপর থেকেই এখনো পর্যন্ত নিজের জায়গায় অনড় এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়ক নায়িকার রসায়ন দর্শকদের কাছে সবথেকে আকর্ষণীয় বিষয়।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, স্যারকে নির্দোষ প্রমাণ করতে একা একাই কারোর কোন সাহায্য ছাড়া জামাল ভাইয়ের ডেরায় চলে যায় ফুলকি। দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায় এবং তাকে মেরে ফেলার জন্যই কোন এক অজ্ঞাত জায়গায় ফুলকিকে নিয়ে চলে যায় জামাল ভাই। এদিকে সবটা জানতে পেরে অস্থির হয়ে ওঠে রোহিত। ফুলকি তার জন্য শুধুমাত্র তাকেই নির্দোষ প্রমাণ করতে এত বড় ঝুঁকি নিয়েছে এটা শুনেই ভেঙে পড়ে সে।

ফুলকি আজকের পর্ব ৪ জুন (Phulki Today Episode 4 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফুলকিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রোহিত। সে কখনো ভাবতে পারেনি ফুলকি তার স্যারের জন্য এত বড় ঝুঁকি নিতে পারবে বলে। অনেকক্ষণ কম্বল জড়িয়ে থাকার পর অবশেষে জ্ঞান ফিরে পায় ফুলকি। তার মুখে আবার স্যার ডাক শুনে খুশি হয়ে যায় রোহিত। এরপর ফুলকি গরম দুধ খাইয়ে দেয় সে। এভাবে স্যারের কাছে থাকতে খুব ভালো লাগে ফুলকির।

এরপর ফুলকি, রোহিত, লাবু ধানু, তমাল, পিয়াল, প্রত্যেকে চলে আসে পুলিশ স্টেশনে। পুলিশের কাছে তারা সবটা খুলে বলে। রোহিতের সাথে যে অন্যায় হয়েছে এটা জানতে পেরে এবং ফুলকির থেকে প্রমাণটা পেয়ে পুলিশ ঠিক করে পরের দিন সাংবাদিক সম্মেলন ডেকে রোহিতের সমস্ত কলঙ্ক ঘুচিয়ে দেবে সে। শুধু তাই নয় জামালের মতন এত বড় একজন অপরাধীকে ধরার জন্য হয়তো ফুলকিকে পুরস্কৃত করা হবে। এই সমস্তটা জানতে পেরে রোহিতের মা খুব খুশি হয়।

ধরা পড়লো জামাল, মহা বিপাকে রুদ্র

জামাল কোনভাবেই মুখ খুলতে চায় না। কিন্তু কতক্ষন সে পুলিশের মার সহ্য করবে সেটাই এখন দেখার বিষয়। এদিকে রুদ্রর সাথে ঝামেলা লেগে যায় শালিনীর। এত বড় একটা কান্ড ঘটিয়ে ফেলবে ফুলকি, সেটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। রুদ্র ভীষণ চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না তার ঠিক কি করা উচিত। এর মাঝেই রায়চৌধুরী বাড়ি থেকে মাস্টারমশাই তাকে ফোন করে ডেকে পাঠায়। এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যায় রুদ্র।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন