সময়ের সাথে সাথে বাংলা বিনোদন (Bengali Entertainment) দর্শকদের একেবারে হাতের মুঠোয় এসে উপস্থিত হয়েছে। টেলিভিশন থেকে মুঠোফোন সবেতেই মানুষ বিনোদনকে উপভোগ করতে পারছে। তাই মানুষকে আরো বেশি বিনোদন দিতে বাংলা টেলিভিশন (Bengali Television) নিয়ে আসছে একের পর এক নতুন সব বিনোদনমূলক অনুষ্ঠান। তার মধ্যে অন্যতম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক (Bengali Serial)।
অনেকদিন ধরেই টলি পাড়ায় শোনা যাচ্ছিল জি বাংলায় আসতে চলেছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিক যার নাম “কে প্রথম কাছে এসেছি” (Ke prothom kache esechi)। তারপর এই নবাগত ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ পায় আর তারপর থেকেই দর্শকরা উৎসুক হয়ে উঠেছিলেন ধারাবাহিকটি দেখার জন্য।
মাত্র দুই দিন হল শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। এই নবাগত ধারাবাহিকের নায়িকার চরিত্রের অভিনয় করতে দেখা যাচ্ছে জি বাংলার গৌরী এলো ধারাবাহিকের প্রধান অভিনেত্রী মোহনা মাইতিকে। প্রোমোতে মোহনার অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল দর্শক মহলের কাছে। আগের থেকে অনেকটাই ইতিবাচক বদল ঘটেছে মোহনার অভিনয়ে।
নতুন গল্প মন ছুয়ে গেলো দর্শকদের
সম্প্রচারের দ্বিতীয় দিনেই ধারাবাহিকটি প্রিয় হয়ে গেল দর্শক মহলের কাছে। একেবারে অন্যরকম একটি গল্প সম্প্রচার করছে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি। নায়িকা মোহনার পাশাপাশি এই ধারাবাহিকের নতুন মুখ নায়কও মন কেড়ে নিয়েছে দর্শকদের। নায়ক নায়িকার ঝগড়া থেকে শুরু করে নায়িকাকে বাড়ি পৌঁছে দেওয়া সবটাই বেশ অন্যরকম এক অনুভূতি দিয়েছে ভক্তদের।
আরও পড়ুন: রোহিতকে দাগমুক্ত করতে গিয়ে কলঙ্কে জড়িয়ে পড়লো ফুলকি! শালিনীর ষড়যন্ত্রে ডুবে গেলো ফুলকির ভবিষ্যৎ!
প্রত্যেকটি ধারাবাহিকেই ক্ষুদে চরিত্রগুলি আলাদা করে দর্শকদের মনে জায়গা করে নেয়। এই ধারাবাহিকের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। অভিনেত্রীর ছোট্ট মেয়ে মিহি প্রথম দুই দিনের মধ্যেই তার অনবদ্য অভিনয় দিয়ে আলাদা করে চর্চার কারণ হয়ে উঠেছে। গৌরী এলো ধারাবাহিকের তুলনায় এই মেগায় মোহনার অভিনয় অনেক বেশি করে ফুটে উঠছে এমনটাই দাবি ভক্তদের। সবমিলিয়ে প্রথম দুই দিনের সম্প্রচার বেশ ভালো লেগেছে দর্শকের।
