EntertainmentBangla Serial

স্যারের সাথে নাচতে গিয়ে খাট থেকে পড়ে গেল ফুলকি! ফুলকির সাথে বন্ধুত্ব করে শালিনীর মুখোশ খুলে দিল জিয়া!

বাংলা ধারাবাহিকের জগতে একদম শুরুর দিন থেকেই একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকে প্রধান চরিত্র অভিনয় করছেন নবাগতা নায়িকা দিব্যানি মন্ডল। তার অভিনয় মুগ্ধ গোটা টলিপাড়া। শুরু হওয়ার পর থেকে একদিনও প্রতিপক্ষকে এগোতে দেয়নি এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের প্লট আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি অর্থাৎ ধারাবাহিকের নায়িকা চলে এসেছে দিল্লিতে। তার এখন একমাত্র লক্ষ্য রোহিতকে নির্দোষ প্রমাণ করা। তার স্যারের নামে একসময় যে নোংরা কলঙ্ক রটানো হয়েছিল তার নিষ্পত্তি ঘটিয়ে স্যারের সম্মান ফিরিয়ে দেওয়া। তবে সেই কাজটা এত সহজে করতে দেবে না তাদের সব থেকে বড় শত্রু রুদ্র এবং শালিনী।

ফুলকি আজকের পর্ব ২৮ মে (Phulki Today Episode 28 may)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফুলকি তার স্যারের দেওয়া জামা কাপড় কানের দুল কাঁচের চুড়ি এসব পরে শালিনীকে দেখিয়ে বলে, স্যার তাকে এসব কিছু কিনে দিয়েছে। শালিনীকে কি কখনো কিনে দিয়েছে স্যার এরকম কিছু? এসব শুনে তাড়াতাড়ি সেখানে চলে আসে রোহিত। সে এসে শালিনী আর ফুলকির মাঝে হতে চলা এক বিরাট ঝামেলার সূত্রপাতে ছাই ঢেলে তাড়াতাড়ি ফুলকিকে ঘরে পাঠিয়ে দেয় আর তারপর ভীষণ বকাবকি করে। এরপর রাতে স্বপ্নের মধ্যে স্যারের সাথে নাচ করতে গিয়ে খাট থেকে পড়ে কোমরে চোট পায় ফুলকি।

রোহিতের ভরসা হয়ে ওঠে ফুলকি

পরের দিন সকাল হতেই তাড়াতাড়ি তৈরি হয়ে ফুলকি আর রোহিত চলে যায় তাদের গন্তব্যে। সেখানেই রোহিতের জীবনটা এক সময় নষ্ট হয়ে গিয়েছিল। তার উঠতি ক্যারিয়ারে কলঙ্ক লেগেছিল। সেই সব দিনের কথা মনে পড়তেই শরীরটা খারাপ করা শুরু করে রহিতের। সে মনে মনে ভাবতে থাকে ফুলকির কথায় এখানে না আসলেই ভালো হতো। রোহিতের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি সেখানে চলে আসে ফুলকি। সে রোহিতকে বলে, ফুলকি দাস ঠিক রোহিতকে নির্দোষ প্রমাণ করবে। কিন্তু রোহিত চায়না কোনো ভাবে ফুলকির জীবনটা এসব করতে গিয়ে নষ্ট হোক।

জিয়ার সাথে বন্ধুত্ব হয়ে যায় ফুলকির

এরপর দূর থেকে ফুলকি দেখতে পায় বাসন্তী আর জিয়াকে। তাদের দুজনের দিকে তাড়াতাড়ি ছুটে যায় ফুলকি। তাদের দুজনকে দেখে খুব খুশি হয় সে। জিয়া ফুলকিকে বলে, সে এখন বদলে গেছে তাই তারা দুজনেই তার জিনিসে হাত দিতে পারে। তারা এখন সবাই বন্ধু। সে স্যারের সাথে যে খারাপ ঘটনাটা ঘটিয়েছিল তার জন্য রোহিতের কাছে আবারো ক্ষমা চেয়ে নেয় জিয়া। এরপর ফুলকি বাসন্তী আর জিয়া তিনজনই এক সঙ্গে তিনজনকে জড়িয়ে ধরে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন