এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত সব থেকে প্রাণোচ্ছল এবং মিষ্টি গল্প সম্বলিত ধারাবাহিকটি হলো ‘ফুলকি’ (Phulki)। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকের নবাগতা নায়িকা। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিও বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শক মহলে। এই মুহূর্তে খেলার পাশাপাশি রহস্য সমাধানেও অংশ নিয়েছে নায়িকা ফুলকি।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি বহুদিন ধরেই চাইছিল দিল্লিতে যেতে কারণ সেখানেই তার স্যারের সাথে অন্যায় হয়েছিল। সুযোগ পেতেই স্যারকে সাথে নিয়ে সেখানে পাড়ি দেয় ফুলকি। একজন খেলোয়ার হিসেবে নিজের স্যারের মুখ উজ্জ্বল করতেই হবে তাকে। তবে এটাই তার একমাত্র লক্ষ্য নয়, পাশাপাশি স্যারকে বহু বছরের কলঙ্ক থেকে মুক্ত করতে হবে ফুলকিকে।
ফুলকি আজকের পর্ব ২৯ মে (Phulki Today Episode 29 may)
ডায়েট চার্ট দেখে চোখ কপালে উঠল ফুলকির
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ওখানে পৌঁছে ফুলকি দেখে, বাসন্তী আর জিয়াও সেখানে উপস্থিত। তারা তিনজনে একই সঙ্গে থাকার সুযোগ পায়। এরপর নানা রকম অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয় তাদের। প্রত্যেকদিন নিয়মিত শরীরচর্চা এবং একটি নির্দিষ্ট ডায়েট চার্ট তাদেরকে অনুসরণ করতে বলা হয়। সেই ডায়েট চার্টে ভাত ডাল না দেখে খুব কষ্ট পায় ফুলকি কারণ ভাত ডাল ছাড়া সে শক্তি পায় না।
জিয়াকে নিয়ে ভয় পাচ্ছে শালিনী
এই কিছু দিনে জিয়া ফুলকির অনেক ভালো বন্ধু হয়ে উঠেছে। কোথাও কোন অসুবিধা হলে জিয়া ফুলকিকে সব রকম ভাবে সাহায্য করছে। এই সব কিছু দেখে আরো বেশি করে ভয় পাচ্ছে শালিনী। কারণ সে নিজে জিয়াকে ব্যবহার করেছিল রোহিতের বিরুদ্ধে। তাই জিয়া যদি একবার ফুলকিকে সবটা বলে দেয় তাহলে রোহিতের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে আর সেটা হলে চরম সর্বনাশ ঘটবে শালিনীর।
রুদ্রর সঙ্গে পরিকল্পনা করে শালিনী ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব ফুলকিকে জিয়ার থেকে আলাদা করতে হবে। এরপর রুদ্র আবার সেই রাজাবাবু পরিচয় নিয়ে ফোন করে জামাল ভাইকে। যার কাছ থেকেই রোহিতকে ফাঁসানোর জন্য ওষুধ কিনেছিল সে। এইবার তারা সেই একইভাবে ফুলকির জীবনটাও নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। শালিনী প্রতিজ্ঞা করে সে কিছুতেই ফুলকিকে সফল হতে দেবে না।
