Bangla SerialEntertainment

স্যারের কাছে ঘেঁষতেই শাকচুন্নি ম্যাডামকে উচিত শিক্ষা দিল নায়িকা! দিল্লিতে গিয়ে অনেক কিছু জেনে গেলো ফুলকি!

আবারো প্রমাণ হয়ে গেলো মন থেকে কিছু চাইলে সেটা সত্যিই পাওয়া যায়। অনেক দিন ধরে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা একটা সুযোগের অপেক্ষায় বসে ছিল। একটা সুযোগ পেলেই সেই তার স্যারকে অর্থাৎ রোহিতকে সমস্ত কলঙ্কের হাত থেকে মুক্তি দেবে। এইবার নিজের পায়ে হেঁটে সেই সুযোগটা চলে এলো ফুলকির কাছে।

এই মুহূর্তে জি বাংলা চ্যানেলের দেশ জনপ্রিয় একটি অবস্থানে রয়েছে এই ফুলকি ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও প্রত্যেক সপ্তাহে বাজিমাত করছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়ক নায়িকার রসায়ন দর্শকদের মন জয় করে নিয়েছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের নায়িকা ফুলকি হয়ে উঠছে একজন পাক্কা গোয়েন্দা। আর এইভাবে তাকে দেখতেও বেশ পছন্দ করছেন দর্শক মহল।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, অনেকদিন ধরেই ফুলকি চাইছিল দিল্লি যেতে। কারণ ওখানেই রোহিতের জীবনের সবথেকে খারাপ ঘটনাটা ঘটে। রোহিতকে নির্দোষ প্রমাণ করতে তাই সমস্যার গোড়াতে প্রবেশ করতে হবে। আর এটা কোনো ভাবেই চাইছিল না রুদ্র। তার একের পর এক চক্রান্ত ফুলকিকে লক্ষ্যভ্রষ্ট করছিল। কিন্তু এইবার সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে দিল্লি যাওয়ার সুযোগ পায় ফুলকি।

যেহেতু ওই জায়গাটার সঙ্গে অনেকটা খারাপ লাগা জড়িয়ে রয়েছে রোহিতের তাই রোহিত ফুলকির সাথে সেখানে যেতে চায় না। কিন্তু বাড়ির প্রত্যেকের মিলে রোহিতকে রাজি করায়। আর তারপর রোহিত, ফুলকি, ধানসিঁড়ি, তমাল, পিয়াল সবাই মিলে দিল্লির দিকে রওনা দেয়। দুর্ভাগ্যবশ শালিনীও রুদ্রর প্ল্যান মাফিক সেখানে গিয়ে হাজির হয়।

শালিনীর সব প্ল্যান নষ্ট করে দিল ফুলকি

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোহিত ফুলকি এবং বাকিদের বলে শালিনীর শরীরটা ভালো নেই। তাই সে শালিনীর কাছে যাচ্ছে। এটা শুনে ভীষন রেগে যায় ধারাবাহিকের নায়িকা কারণ সে একেবারেই চায়না ঐ শাকচুন্নি ম্যাডাম স্যারের আশেপাশে ঘুরঘুর করুক। শাকচুন্নি ম্যাডাম অর্থাৎ শালিনীকে চোখে চোখে রাখতে এবার নতুন পরিকল্পনা করল ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন