EntertainmentBangla Serial

বাংলাদেশ থেকে ভক্তেরা ছুটে এসেছেন আদৃতের সঙ্গে দেখা করতে! জমজমাট ‘উচ্ছেবাবুর’ জন্মদিন

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। একাধিক কাজের দৃষ্টান্ত রাখা অভিনেতার জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশেষ করে জি বাংলার সুপারহিট মেগা ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক অভিনয়ের পর আদৃতর জনপ্রিয়তা নিয়ে কোনো কথাই হবে না। কিছুদিন আগেই বিয়ে করেছেন অভিনেতা। আজ আদৃতর জন্মদিন। নায়কের সঙ্গে একবারের জন্য দেখা করতে বাংলাদেশ থেকে ছুটে এসেছেন ফ্যানেরা।

নিজের জন্মদিনটা ভক্তদের উৎসর্গ করেছেন অভিনেতা আদৃত রায়। এদিন ২৫ মে জন্মদিন ছিল মিঠাইয়ের ‘উচ্ছেবাবু’-র। তবে আদৃতর জন্মদিনটা মিষ্টিময় করে দিলেন তাঁর পাগল ফ্যানেরা। ভারত তো বটেই, বাংলাদেশ থেকেও প্রিয় নায়কের সঙ্গে একটি বারের জন্য দেখা করার আকাঙ্ক্ষায় ছুটে এসেছেন এক ভক্ত। আদৃতর প্রতি তার ভালোবাসা ব্যাখ্যার অতীত।

জমজমাট ‘উচ্ছেবাবুর’ জন্মদিন!

কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় আদৃত জানিয়েছিলেন জন্মদিনের দিন একটি নির্দিষ্ট সময় ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। সময় কাটাবেন তাঁর ফ্যানদের সঙ্গে। আগেই কথা দিয়েছিলেন নায়ক। এবার ছিল সেই কথা রাখার পালা। আদৃত বারবার করে বলে দিয়েছিলেন, ভক্তেরা যেন কোন উপহার নিয়ে না আসেন। জন্মদিনের দিন প্রিয় মানুষদের সঙ্গে কাটাতেই মনোবাঞ্ছা ছিল আদৃতর।

আদৃতের জন্মদিন ও ফ্যানমিট!

এদিন নায়কের ফ্যানমিট নিয়ে নিঃসন্দেহে আগ্রহের পারদ ছিল তুঙ্গে।‌ তবে নায়ক ভাবতে পারেননি বৃষ্টি মাথায় করে বাংলাদেশ থেকে ছুটে আসবেন অনুরাগীরা। তারা সবাই মিলে নায়কের জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন। প্রিয় নায়ককে একটিবার দেখার স্বপ্নপূরণ হলো অনুরাগীদের। সব মিলিয়ে সুন্দর কাটলো আদৃত রায়ের জন্মদিন। ‌

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রেমিকা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা আদৃত রায়। নায়কের বিয়ে নিয়ে তুঙ্গে ছিল উত্তেজনা। বিয়ের পর হানিমুনে গোয়া উড়ে গিয়েছিলেন দম্পতি। এবার কাজ ফেরার পালা। বড়পর্দার ছবি নিয়ে ব্যস্ত আদৃত। আসছে একের পর এক কাজের অফার। তবে নিজের ব্যস্ত সিডিউল সামলে অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালন করলেন অভিনেতা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন