EntertainmentBangla Serial

ভয়ংকর দূর্ঘটনার শিকার সাবিত্রী চট্টোপাধ্যায়! বন্ধ হলো অভিনয়! দুঃখের সুর দর্শক মহলে!

বাংলা চলচ্চিত্র (Bengali movie) জগত থেকে শুরু করে বাংলা ধারাবাহিক (Bengali Serial) অর্থাৎ ছোট পর্দা এবং বড় পর্দা উভয় জায়গাতেই অত্যন্ত জনপ্রিয় একজন তারকা হলেন বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। জীবনের বেশিরভাগ সময় পর্দার সামনেই কাটিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তার অভিনয় দেখে আসছেন প্রায় তিন প্রজন্মের মানুষ। এখনো তার চাহিদা সেই আগের মতনই।

কাজ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না অভিনেত্রী। জীবনের শুরুতে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার জুটি ছিল অনবদ্য। সেই দিনগুলো এবং সেই প্রত্যেকটি চলচ্চিত্র বাংলা সিনেমার জগতে এক অনন্য ইতিহাস রচনা করেছে। নিজের বিভিন্ন বয়সে বিভিন্ন রূপে দর্শকদের সামনে নিজেকে তুলে ধরেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী। হঠাৎ করেই এক ভয়ঙ্কর দুর্ঘটনায় জর্জরিত হলেন কালজয়ী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।

দূর্ঘটনার কবলে বর্ষীয়ান অভিনেত্রী

রোশনাই ধারাবাহিকে কাজ করার কথা ছিল তার। বয়স ৯০ ছুঁই ছুঁই তবু কাজ থামাতে চান না এই বর্ষিয়ান অভিনেত্রী। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। এই নবাগত ধারাবাহিকে সাবিত্রী এবং মাধবী এই দুই বর্ষীয়ান অভিনেত্রীর কাজ করার কথা থাকলেও বর্তমানে শুধুমাত্র দেখা অভিনেত্রী মাধবীকে।

এখন প্রশ্ন উঠছে কেন নতুন ধারাবাহিকে যোগ দিতে পারলেন না অভিনেত্রী? কী হয়েছে তার? এক সংবাদ মাধ্যমের কাছে নিজের মর্মান্তিক অবস্থার কথা নিজের মুখেই প্রকাশ করেন অভিনেত্রী। তিনি জানান, এখন একটুতেই অসুস্থ হয়ে পড়ছেন তিনি। ডাক্তারের পরামর্শে এক মাস বাড়িতেই ছিলেন। ঘরের মধ্যেই পড়ে গিয়ে পায়ে বেশ ব্যথা পেয়েছেন অভিনেত্রী। ফলে হাঁটতে চলতে সমস্যা হচ্ছে। তবে সুস্থ হলেই তিনি আবার কাজে যোগ দেবেন।

এমন মর্মান্তিক অবস্থার কথা জানতে পেরে বেশ আশাহত হয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছে গোটা টলিপাড়া। খুব তাড়াতাড়ি তাকে আবারো টেলিভিশনের পর্দায় দেখতে চান বাংলার দর্শক মহল। তিনি একা নন বাংলার প্রতিটি দর্শক এটাই বিশ্বাস করেন যে তিনি শারীরিক দিক থেকে প্রবীণ হলেও তার মন চিরো নবীন। এখন শুধু তার ফেরার অপেক্ষা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন