Bangla Serial

ফুলকির গোপন ট্যালেন্ট নিয়ে মুখ খুললো রোহিত! অভিষেকের কথা শুনে হেসেই খুন দর্শক মহল!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) জমজমাট ‘ফুলকি’ (Phulki)। যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই টিআরপি তালিকায় প্রথম পাঁচে একটা পাকাপাকি জায়গা করে ফেলেছে এই ধারাবাহিক। কখনো নিজের প্রতিপক্ষকে স্লট জিততে দেয়নি ফুলকি। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি আরো অনেক বেশি আকর্ষণীয় এবং মনোগ্রাহী হয়ে উঠেছে দর্শক মহলের কাছে।

এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal)। এটাই তার জীবনের প্রথম ধারাবাহিক। এই ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসুকে (Abhishek Bose)। এর আগেও বহু ধারাবাহিকে বেশ প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাকে। এই ধারাবাহিকে নায়ক নায়িকার এই জুটি বেশ মনে ধরেছে দর্শক মহলের।

একেবারে অন্যরকম একটা গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। তবে যত দিন এগিয়েছে, দর্শকদের সব রকমের অনুভূতি উপহার দিয়েছে ফুলকি। ধারাবাহিকের নায়িকা ফুলকির চরিত্রটি এখানে সব থেকে বেশি আকর্ষণীয়। খেলোয়াড় থেকে গোয়েন্দা সব রকমের ভূমিকাতেই দেখা যাচ্ছে তাকে। তবে বাস্তবে অভিনেত্রীর বেশ কিছু গুপ্ত প্রতিভাও রয়েছে।

ফুলকির নকল করলো রোহিত!

এইদিন এক সংবাদমাধ্যমের নেওয়া সাক্ষাৎকারে একসাথে হই হই করে নিজেদের মনের অনেক কথা দর্শকদের সাথে ভাগ করে নিলেন ফুলকির গোটা টিম। সেখানেই রোহিত অর্থাৎ অভিনেতা অভিষেক বসুর কাণ্ড দেখে হেসেই খুন দর্শক মহল। ফুলকির সেটে এসে ফুলকি অর্থাৎ অভিনেত্রী দিব্যানি তারই নকল করে দেখালেন অভিনেতা।

আরও পড়ুনঃ ভয়ংকর দূর্ঘটনার শিকার সাবিত্রী চট্টোপাধ্যায়! বন্ধ হলো অভিনয়! দুঃখের সুর দর্শক মহলে!

ফুলকির গোপন ট্যালেন্ট নিয়ে মুখ খুলল রোহিত!

এছাড়াও কথায় কথায় সামনে এলো দিব্যানির একটি গোপন প্রতিভা। এই সাক্ষাৎকারে অভিষেক অর্থাৎ পর্দার রোহিত বলেন, “ফুলকি যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারে। মানে দু মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়ে। একবার একটা ময়লা গাড়ির চাকায় হেলান দিয়েও ঘুমিয়ে পড়তে দেখেছি ওকে। এটা সত্যিই একটা ট্যালেন্ট যেটা সবার থাকে না। এভাবেও যে মানুষ ঘুমিয়ে পড়তে পারে সেটা ওকে না দেখলে জানতে পারতাম না।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন