Bangla Serial

নেটপাড়ায় এই প্রথমবার নেড়া মাথায় রুক্মিণী! এমন রূপ দেখে কী বললেন দেব? নিজের মুখেই সেই কথা ফাঁস করলেন দেব প্রিয়া রুক্মিণী!

এই মুহূর্তে যারা এখনো অবধি বাংলার কমার্শিয়াল ছবির হাল শক্ত করে ধরে রেখেছে নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা জিৎ। খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাংলার সুপারস্টার জিতের (Jeet) কমেডি ছবি ‘বুমেরাং’ (Boomerang)। এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই তা নজর কেড়ে নিয়েছে বাংলার দর্শকদের। এই চলচ্চিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)

এই দিন একেবারে সকাল সকাল চমকে গেল নেটপাড়া। এমন কিছু যে কখনো দেখতে হবে সেটা তারা হয়তো ভাবতেও পারেননি। টলি সুন্দরী রুক্মিণীর (Rukmini Maitra) রূপ দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। ছবিতে তার মাথা নেড়া। একটা চুলও নেই। কি করে সম্ভব সেটাই ভেবে পাচ্ছিলেন না ভক্তরা।

image 11

ধীরে ধীরে বোঝা গিয়েছে এই ছবিই হলো অভিনেত্রীর আসন্ন ছবি বুমেরাং -এর প্রথম ঝলক। জিৎ, রুক্মিণী, ছাড়াও ছবিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়, সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়ের মতো আরো সব নামিদামি শিল্পীদের। এই দিন এক সাক্ষাৎকারে এই নেড়া লুকে দেবের প্রতিক্রিয়া কি সেই সম্পর্কে নিজের মুখেই সবটা খুলে বললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

কী বললেন অভিনেতা দেব?

প্রথমেই অভিনেত্রী বলেন, “দুটো চরিত্রে অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তবে সবার অনেক প্রশংসা পেয়েছি। সবাই যখন বলে ভালো হয়েছে বা ভালো লাগছে তখন সত্যিই সমস্ত পরিশ্রম সার্থক বলে মনে হয়। এই ছবিটা পোস্ট করার পর থেকে দর্শকরাও অনেক প্রশংসা করেছে। এটা যে নিঃসন্দেহে একটা সাহসী পদক্ষেপ ছিল সেটা সবাই স্বীকার করেছে।”

এই লুকে দেবে কি প্রতিক্রিয়া সেটা বলতে গিয়ে অভিনেত্রী রুক্মিণী বলেন, “ওকে যখন জিজ্ঞেস করেছিলাম কে বেশি ভালো ইশা নাকি নিশা? ও বলেছিল, আমি রুক্মিণী হিসেবেই বেশি ভালো। তবে আমার কাজে অনেক প্রশংসা করেছে। গোটা কাজটাই খুব পছন্দ হয়েছে।” তার ছবির প্রকাশ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছেন অভিনেতা দেব এবং অভিনেত্রীর অনুরাগীরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন