এইবার আরও এক নতুন অভিযানে নামলো জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। এখন তার প্রধান লক্ষ্য স্যারকে অর্থাৎ ধারাবাহিকের নায়ক রোহিতকে সমস্ত কলঙ্কের হাত থেকে মুক্তি দেওয়া। বোঝাই যাচ্ছে আগামী দিনগুলোতে ধারাবাহিকের পর্ব গুলি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। টিআরপিতে বেশ ভালো একটা জায়গা দখল করেছে এই ধারাবাহিক।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি ছন্দক মজুমদারকে নির্দোষ প্রমাণ করেছে এবং তাকে সসম্মানে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। পাশাপাশি এসব কিছুর পিছনে থাকা ঈশিতার মুখোশও সবার সামনে খুলে দিয়েছে ফুলকি। তবে দুর্ভাগ্যবশত রুদ্রর আসল রূপটা এখনো অবধি সবার সামনে আনতে পারেনি ধারাবাহিকের নায়িকা।
এই দিনের পর্বে দেখা যায়, এক স্কুলের আনন্দ অনুষ্ঠানে রোহিতকে দেখে রেগে যায় অন্য এক নামিদামি জনপ্রিয় খেলোয়াড়। তার দাবি সে এমন একজনের সাথে একই মঞ্চে বসতে পারব না। যেটা শুনে ভীষন কষ্ট পায় রোহিতের না অরুণা। সে ফুলকিকে বলে, ছন্দক মজুমদারের মতন রোহিতকেও নির্দোষ প্রমাণ করতে পারবে না ফুলকি? ফুলকি কথা দেয় সে নিজের স্যারকে ঠিক নির্দোষ প্রমাণ করবে। সঙ্গে সঙ্গে দিল্লি যাওয়ার সুযোগ চলে আসে তার কাছে।
দিল্লিতে পৌঁছে গেলো রোহিত ফুলকি
ফুলকি বহুদিন ধরেই চেয়েছিল নিজের স্যারকে নির্দোষ প্রমাণ করতে। যেহেতু এই গোটা বিষয়টা দিল্লিতে ঘটেছিল তাই স্যারকে নির্দোষ প্রমাণ করতে গেলে ফুলকিকে যে দিল্লিতে যেতেই হবে সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল ফুলকি। এইবার ফুলটির সেই স্বপ্ন পূরণ হলো। দিল্লি থেকে ডাক এলো ফুলকির কাছে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোহিতের হাত ধরেই দিল্লির বুকে পা রাখলো ফুলকি। আবার সেই জায়গায় আসায় পুরোনো ক্ষতগুলো রোহিতকে কষ্ট দিতে থাকে। ফুলকি তখন রোহিতের হাত ধরে বলে, সে যখন একবার এসে পড়েছে তখন ঠিক সে তার স্যারকে নির্দোষ প্রমাণ করবে। আগের থেকে বর্তমানে ফুলকির প্রতি বিশ্বাস অনেক বেড়ে গিয়েছে রোহিতের। তাই ফুলকির কথায় অনেক নিশ্চিন্ত হয়ে সে।
