কোন অপরাধী বার বার পেয়ে যেতে পারেনা। অপরাধের ঘড়া পূর্ণ হলে তাকে ধরা পড়তেই হয়। ঠিক তেমন করেই এবার ধরা পড়তে চলেছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের অন্যতম খলনায়ক রুদ্ররূপ সান্যাল এবং নেতিবাচক চরিত্র ঈশিতা। তারা প্রাণপণে চেষ্টা করছে নায়িকা ফুলকিকে আটকানোর কিন্তু ফুলকি আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে টিআরপি তালিকায় বেঙ্গল টপার এর স্থান অধিকার করে রয়েছে এই মেগা।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, জামাইবাবুর কুকীর্তি ধরার একটা মক্ষম সুযোগ পেয়ে গিয়েছে ফুলকি। আর এইবার শুধু রুদ্র নয় তার পাশাপাশি ফোরকির নিশানায় রয়েছে তার চিংড়ি দিদি অর্থাৎ ঈশিতা। বারংবার সে ফুলকির তমাল দাদাকে অনেক কষ্ট দিয়েছে এই বার সবকিছুই প্রতিশোধ নেওয়ার পালা। আসল সত্যিটা একবার প্রমাণ করতে পারলেই কেল্লাফতে। আর এইবার সেটা করতেই একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছে ফুলকি।
আইসক্রিম বানিয়ে সবাইকে চমকে দিল ফুলকি (Phulki Today Episode 12 May)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ঈশিতার কথায় বাড়িতে মেয়েদের একটা খাওয়া দাওয়া হইহুল্লোড়ের পালা চলছে। এমন সময় রান্না করা খাবার নিয়ে হাজির হল লাবু। এর মধ্যেই ফুলকি সবার জন্য বানিয়ে ফেলেছে আইসক্রিম। সবার চোখের আড়ালে সে সেটা ফ্রিজে গিয়ে ঢুকিয়ে রাখে। যেহেতু তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হচ্ছিল না তাই এই কাজে ফুলকিকে সাহায্য করে ধানু আর পিয়াল। এরপর সবাই খাবার টেস্ট করতে ব্যস্ত হয়ে পড়ে।
আরও পড়ুনঃ “কিছু না করেই” আদৃত কৌশাম্বীর বিয়ে নিয়ে এবার সর্ব সমক্ষে নিজের প্রতিক্রিয়া জানালেন মিঠাইরানী!
সবার খাবার টেস্ট করে ভীষণ ভালো লাগে। কিন্তু ফুলকির ওই পাস্তা আর চিকেন স্যালাড খুব একটা পছন্দ হয় না। লাবুর রান্না করা খাবারটাই তার সবথেকে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়ার পর সবার কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে। সেই সময় ফুলকি নিয়ে চলে আসে তার তৈরি করা আইসক্রিম। এই আইসক্রিম খেয়ে সবাই নিজের ছোটবেলায় ফিরে যায়। যেহেতু সবার মন ভাল করে দিয়েছে ফুলকি তাই এই দিনের প্রতিযোগিতার বিজয়ী হিসেবে তাকেই মেনে নেয় বাড়ির প্রত্যেকে। এদিকে শালিনী নিজের তৈরি চিকেন স্যালাড রোহিতকে খাওয়াতে গেলে ফুলকি সেটা কিছুতেই হতে দেয় না।
ঈশিতার চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ল ফুলকি
এরপর ফুলকি আর ধানসিঁড়ি দুজন মিলে রোহিতকে জানায়, আগের দিন রুদ্র আর ঈশিতা ডাহা মিথ্যা কথা বলেছিল। তারা ঠিক করে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে তখন তদন্তে বেরোবে। তবে এটা কিছুতেই ঈশিতাকে বুঝতে দেওয়া চলবে না। তাই প্রথমে তারা কিছুক্ষণ এমন একটা নাটক করে যেন তারা ঘুমিয়ে পড়েছে। ঈশিতা একবার সব ঠিক আছে কিনা পরীক্ষা করে গেলেই ফুলকি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে।
