Bangla Serial

“কিছু না করেই” আদৃত কৌশাম্বীর বিয়ে নিয়ে এবার সর্ব সমক্ষে নিজের প্রতিক্রিয়া জানালেন মিঠাইরানী!

বাংলা ধারাবাহিকের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় এক সময় জমে উঠেছিল মিঠাই (Mithai)। ধারাবাহিকটি এক বছর হল শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও এই ধারাবাহিকের প্রতিটি সদস্যের প্রতি দর্শকদের আলাদাই কৌতুহল পরিলক্ষিত হয়। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই ধারাবাহিকের নায়ক এবং তার অন স্ক্রিন দিদিয়া। আদৃত কৌশাম্বীর এই বিয়েকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন তাদের ভক্তরাও। তবে এর পাশাপাশি বেশ আলাপ আলোচনা শুরু হয়েছে মিঠাই রানীর প্রতিক্রিয়া নিয়েও।

দর্শকরা হয়তো জেনে থাকবেন, একসময় শোনা গিয়েছিল সৌমি এবং আদৃতের মাঝে একটা ভালো লাগা সম্পর্ক তৈরি হয়েছে। মিঠাই ধারাবাহিকের এই অনস্ক্রিন জুটিকে অফ স্ক্রিনে একসঙ্গে দেখতে বেশ উৎসুক হয়ে উঠেছিলেন ভক্তরা। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। উল্টে অনস্ক্রিন দিদিয়ার সাথে জমিয়ে প্রেমে মগ্ন হয়েছিলেন আদৃত। সেই নিয়ে দর্শকদের ক্ষোভের শেষ ছিল না। কিন্তু সেই সমস্ত কিছু কাটিয়ে অবশেষে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আদৃত কৌশাম্বী।

যবে থেকে আদৃত ও কৌশাম্বীর বিয়ের খবরটা সামনে এসেছে ঠিক তবে থেকেই সৌমিতৃষাকে নিয়ে দর্শকদের মধ্যে একটা চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই বিয়ে নিয়ে অভিনেত্রী কতটা খুশি, তার কি মতামত, তিনি আদৌ শুভকামনা জানিয়েছেন কিনা এইসব নিয়ে দর্শকদের জিজ্ঞাসার অভাব নেই। এটাই তাদের কাছে হয়ে উঠেছে হট টপিক।

সবার প্রিয় মিঠাই রানীও এই নিয়ে বেশ রহস্যের সৃষ্টি করে গিয়েছে। সংবাদমাধ্যমের তরফে তাঁকে এই বিয়ের প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করা হলে তিনি বরাবর সেটা এড়িয়ে যেতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেছেন। কখনো আবার তাকে যোগাযোগ করা যায়নি। আর এই বিয়ের হইচই শুরু হওয়ার পর থেকে নিজের সমাজ মাধ্যমের থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেছেন তিনি এমনটাই দাবি তার ভক্তদের।

আরও পড়ুনঃ জলদিই আসছে সন্তান? প্রসঙ্গ উঠতেই লজ্জায় লাল নববধূ কৌশাম্বী, ‘তাড়াতাড়ি যেন…’ কী বললেন অভিনেত্রী?

নিজেই সবটা জানালেন সৌমিতৃষা

অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট শেয়ার করেন। নিজের ইনস্টাগ্রামে সেই পোষ্টের নিচে বেশ ইঙ্গিতপূর্ণ একটি ক্যাপশন দেন সৌমিতৃষা। ইংরেজিতে লেখা সেই পোস্টের বাংলা অর্থ বের করলে দাঁড়ায়, “কোনও কিছু না ঘটিয়ে আমি কীভাবে যেন স্পটলাইটে চলে আসি।” কথাটা বেশ অদ্ভুত লাগে দর্শকদের। তিনি আরও লেখেন, “জানেনই তো।” এখন এই নিয়েই তোলপার নেট পাড়া। মিঠাই ভক্তদের মধ্যে চলছে জোর আলাপ-আলোচনা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন