Bangla Serial

হাড্ডাহাড্ডি টক্কর বাংলা ধারাবাহিকে, ভোটের মরসুমে জি-কে গোল দিয়ে প্রথম তিনে জলসা! জগদ্ধাত্রীকে হারিয়ে দিল কথা

TRP Bangla Serial: হাড্ডাহাড্ডি টক্কর বাংলা ধারাবাহিকে, ভোটের মরসুমে জি-কে গোল দিয়ে প্রথম তিনে জলসা! জগদ্ধাত্রীকে হারিয়ে দিল কথা: ২০২৪-র শুরু থেকেই বাংলা টেলিভিশনের (Bengali Television) ধারাবাহিকগুলির মধ্যে চলছে জোরদার লড়াই। প্রকাশ্যে বাংলা সিরিয়ালের (Bengali Serial) নয়া মার্কশিট। জোড় কদমে চলছে আইপিএল ও লোকসভা নির্বাচন। যার সরাসরি প্রভাব পড়েছে রেটিং চার্টে। এই সপ্তাহেও বড় পরিবর্তন হয়েছে টিআরপি-তে (Trp)।

এই সপ্তাহে কোন মেগা কেমন স্কোর করল?

তবে জোড়দার টক্করের পর টিআরপির পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে জি-এর ‘কোন গোপনে মন ভেসেছে’ (৫.৮)। চতুর্থস্থানে রয়েছে একসময়ের বেঙ্গল টপার জগদ্ধাত্রী। প্রাপ্ত নম্বর ৬। জগদ্ধাত্রীর এহেন ফলে চোখ কপালে উঠেছে দর্শকদের একাংশের। টিআরপি নিম্নগামী হওয়ার জেরে প্রথম তিন থেকে ছিটকে পড়েছে এই মেগা।

জি-কে গোল দিয়ে এবার দ্বিতীয় ও তৃতীয় স্থানে দখল করেছে জলসা। তৃতীয় স্থানে রয়েছে কথা ও অনিকেতের খুনসুটির গল্প ‘কথা’ (৬.৩)। দ্বিতীয়স্থানে রয়েছে গীতা এলএলবি। ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.৪। জলসা ও জি-এর সব ধারাবাহিককে টক্কর দিয়ে প্রথমস্থান অধিকার করেছে নিম ফুলের মধু ও ফুলকি। রোহিত নিয়ে ফুলকি-শালিনীর দ্বন্দ্ব ও দত্তবাড়ির জমজমাট পারিবারিক কোন্দল মনজয় করে নিয়েছে বাংলা ধারাবাহিকপ্রেমীদের। দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৬।

বেঙ্গল টপারের এহেন স্কোর দেখে মাথায় হাত চ্যানেল কর্তৃপক্ষের। তারা আশাবাদী শীঘ্রই ভোট ও আইপিএলের মরসুম শেষ হলে, ফের মাথাচাড়া দিয়ে উঠবে ধারাবাহিকের টিআরপি।

প্রথম পাঁচে কোন মেগা (Top 5 Bangla Serials in TRP)

  • প্রথম – নিম ফুলের মধু, ফুলকি (৬.৬)
  • দ্বিতীয় – গীতা এলএলবি (৬.৪)
  • তৃতীয় – কথা (৬.৩)
  • চতুর্থ – জগদ্ধাত্রী (৬.০)
  • পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৫.৮)
Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন