টলিউডের (Tollywood) পরিচিত অভিনেত্রী হয়ে উঠেছেন মিঠাই তথা অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। দর্শকদের পরিচিতর তালিকায় নাম লিখিয়েছেন অভিনেত্রী। এদিকে ভোট মরশুমে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। লোকসভা ভোটের মহড়া চলছে দেশ জুড়ে। ভোট প্রসঙ্গে মুখ খুলেছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। ভোট নিয়ে কি মন্তব্য সৌমীতৃষার? জানালেন অভিনেত্রী।
সম্প্রতি এক প্রথম সারির সংবাদমাধ্যমের সামনে মন্তব্য রেখেছেন অভিনেত্রী সৌমীতৃষা। এখন প্রায়শই দেখা যায় রাজনীতির ময়দানে নামছেন অভিনয় শিল্পীরা। ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছে রয়েছে ‘মিঠাই রানীর’? সৌমীতৃষা বলেন, ভোট, রাজনীতি শব্দগুলো বড্ড ভারী। এর সঙ্গে জটিলতাও জড়িয়ে রয়েছে…। এগুলো নিয়ে তিনি তেমন মাথা ঘামান না।
লোকসভা ভোটে সরগরম বঙ্গ রাজনীতি। কী বলছেন সৌমীতৃষা কুন্ডু
অভিনেত্রী বলেন, তিনি সবাইকে আনন্দ দিতে চান। তিনি বাস্তবে খুব ছোট মানুষ। এত জটিলতা মোটেই ভালো লাগেনা মিঠাইয়ের। তবে তিনি মনে করেন, ভোট সবার দেওয়া উচিত। বর্তমানে টেলি পর্দা থেকে বড় পর্দা সৌমীর উত্তোরন জানা সবার। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি। রাজনীতির জটিলতা না ভালো লাগলেও রাজনীতি নিয়ে সচেতন তিনি।
ছোটবেলার স্মৃতি মনে পড়ে সৌমীতৃষার। তিনি বলেন, ভোটের দিনটা নিয়ে তাঁর খুব উত্তেজনা থাকত। মা-বাবার সঙ্গে ভোটকেন্দ্রে যেতেন। আর নিজের আঙুলে ভোটের কালি লাগিয়ে দেওয়ার জন্য খুব জেদ করতেন তিনি। শুধু তাই নয়, মা -বাবাকে নির্দেশ দিতেন কোন চিহ্নে তাঁরা ভোট দেবেন সে ব্যাপারে।
আরও পড়ুন: রোহিতের সামনে ঈশিতার মুখোশ খুলে দিল ছন্দক! জানতে পেরে ফুলকিকে আটকাতে নতুন খেলা শুরু করল ঈশিতা!
অভিনেত্রী এও বলেন, সমস্যা সব জায়গাতেই আছে। তবে ভোট দেওয়াটা ভেবেচিন্তে জরুরী। ভোট দেওয়ার আগে ভাবতে হবে কাকে ভোট দিলে মানুষ একটু কম সমস্যায় থাকবে। একটু বেশি ভালো থাকবে। সেইভাবে চিন্তা করে ভোট দিতে হবে। আর সেই ভাবে চিন্তা করেই নির্বাচিত করতে হবে শাসককে। এটাই মনে করেন মিঠাই। ছোটবেলা থেকে এই মতাদর্শে বিশ্বাসী তিনি।
