এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বাংলা বিনোদনের (Entertainment) চ্যানেল গুলিতে ধারাবাহিকের (Bengali Serial) কমতি নেই উল্টে উত্তরোত্তর সেই সংখ্যা বেড়েই চলেছে। টিআরপির (TRP) তুলতে নিত্যদিন ধারাবাহিকে আনা হচ্ছে নতুন নতুন সব চমক। এর মাঝেই আরো এক নতুন ধারাবাহিকের আসার খবর জানা গেল।
ইতিমধ্যেই বাংলা ধারাবাহিকের প্রথম সারির অন্যতম প্রধান চ্যানেল স্টার জলসা (Star jalsha) একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার খবর শোনা যাচ্ছে। তার পাশাপাশি জানা যাচ্ছে সেই শূন্যস্থান পূরণ করতে আসছে একাধিক নতুন গল্প সমৃদ্ধ সব হাই বাজেটের মেগা। এবার জানা গেল, জলসার শেষ হয়ে যাওয়া ধারাবাহিকের নায়িকা ফিরছেন নতুন গল্পে।
এই ধারাবাহিকের গল্পটি হতে চলেছে দেশ আকর্ষণীয়। ধারাবাহিকের নায়িকা আরতি জীবনে অনেক পুরুষের সান্নিধ্য পেয়েছে। বাবা, দাদা, মেজ দিদির প্রেমিক এবং স্বামী প্রত্যেকেই তার ভালো চায়। কিন্তু এইসব কিছুকে ছাপিয়ে গিয়েছে তার জীবনে আসা মনোতোষ নামক এক ব্যক্তির আগমন। আরতির মনে হয়েছে, অনেক বসন্ত পার করে যেন সে তার জন্যই অপেক্ষা করছিল। কিন্তু একদিন মনোতোষের আসল চেহারা চলে আসে তার সামনে। আর এই মুহূর্তে তার পাশে এসে দাঁড়ায় আরতির স্বামী। কিছুটা এরকমই হবে ধারাবাহিকের গল্প।
ধারাবাহিকের নায়িকা চরিত্রে জয়িতা গোস্বামী
এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়িতা গোস্বামীকে এবং নায়কের চরিত্রে থাকবেন প্রণয় চন্দ্র। ২০১২ সালে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক ‘ভাষা’ (Vasha) এর প্রধান নায়িকার ভূমিকায় কাজ করে তার টেলিভিশনে যাত্রা শুরু হয়। এরপর কানামাছি, এসো মা লক্ষ্মী সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তারপর দীর্ঘ কয়েক বছর তিনি ধারাবাহিকের জগত থেকে উধাও হয়ে গিয়েছিলেন। সম্প্রতি তাকে দেখা গিয়েছে রামপ্রসাদ ধারাবাহিকে। এইবার এই নতুন ধারাবাহিকের প্রধান নায়িকার চরিত্রে ফিরছেন জয়িতা।
আরো পড়ুন: অপরাজিতার চরিত্রে কৃষ্ণার ছায়া! ছেলেকে আঁচলে বেঁধে রাখতে নতুন নাটক, ক্ষোভ দর্শকের
অভিনেত্রী বিপরীতে দেখা যাবে সর্বজয়া খ্যাত প্রণয় চন্দ্রকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে একটি নতুন জুটি পেতে চলেছেন দর্শক মহল। এই ধারাবাহিকের নাম যার যেটা ঘর (Jar jetha ghor)। বাংলা ধারাবাহিকের আরো এক জনপ্রিয় চ্যানেল আকাশ ৮ (Akash 8) -এ আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। খুব তাড়াতাড়ি শুরু হবে এই ধারাবাহিকের সম্প্রচার।
