EntertainmentBangla Serial

অপরাজিতার চরিত্রে কৃষ্ণার ছায়া! ছেলেকে আঁচলে বেঁধে রাখতে নতুন নাটক, ক্ষোভ দর্শকের

জি বাংলার (Zee Bangla) টিআরপি (Trp) টপার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। ধারাবাহিকে নায়কের মা কৃষ্ণা। ছেলে অন্ত প্রাণ। ছেলেকে রীতিমতো চোখে হারাতেন এক সময়ে। পর্ণাকে বিয়ে করে ফ্যাসাদে পড়ে সৃজন। মা যে ছেলেকে কাছ ছাড়া করতে নারাজ। বিয়ে করা বউয়ের সঙ্গেও সুসম্পর্ক গড়ে ওঠার আগে তাই দূরত্ব শুরু হয়।

এই কৃষ্ণার ছায়াই বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার আরেকটি ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-এ। গল্পের নায়ক অনিকেত। খানিক পরিস্থিতির শিকার হয়ে শ্যামলীকে বিয়ে করেছে সে। অনিকেতের মা অপরাজিতাও শুরু করেছে কৃষ্ণার মতো হারকাত। শ্যামলীর সঙ্গে কিছুতেই ভালোবাসায় বাঁধা পড়তে দেবে না ছেলেকে।

দিনকয়েক আগে দর্শক দেখেছে সৃজনের মা কৃষ্ণা একবার ঈশার সঙ্গে তো একবার পুত্র সন্তানের লোভে সুইটির সঙ্গে ছেলের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। ছেলের অনুভূতি পরোয়া নেই। ছেলে কাকে ভালোবাসে তার পরোয়া নেই। খালি বউয়ের আঁচলে ছেলেকে বাঁধা পড়তে দেওয়া যাবে না।

আরও পড়ুন: “প্রেম তো এসেছে জীবনে…”! ‘নিম ফুলের মধুর’ বর্ষা প্রেম করছেন চুটিয়ে, কার সঙ্গে? নীরবতা ভাঙলেন অভিনেত্রী

এদিকে অপরাজিতাও ছেলের সঙ্গে তিস্তার সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর হয়েছিলেন। বিয়ে করা স্ত্রী শ্যামলীর সঙ্গে ঘর ভেঙে তিস্তার সঙ্গে জোড়া দিতে চান নায়কের মা। অপরাজিতার এহেন ব্যবহার দেখে ধারাবাহিকপ্রেমী মহলের অনেকের দাবী অপরাজিতার চরিত্রে কৃষ্ণার ছায়া লক্ষ্য করছেন তারা। তারপর থেকে নেটমাধ্যমে চোখে পড়ছে নানা মুনির নানা মত।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ অপরাজিতাকে নিয়ে কী বলছেন নেটিজেনরা?

এক নেটিজেন লিখেছেন,”বলছি যে অপরাজিতার চরিত্রটা কি কৃষ্ণা টু হতে চাইছে? দেখে তাই লাগছে। কৃষ্ণা যা করে অনেক কিছু অপরাজিতা করছে। কৃষ্ণা একজনই হয়। আর সেই থাকুক। অপরাজিতাকে অন্তত কৃষ্ণা টু মানাবে না। ছেলে আর বৌমা রেস্টুরেন্টে খেতে গেছে, সময় কাটাতে গেছে স্বামী – স্ত্রী। ওনাকে যেতে হলো ওনার দলের দুজনকে নিয়ে..”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন