জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকে বর্ষার চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শৈলী ভট্টাচার্য (Shaili Bhattacharjee)। ধারাবাহিকী তার পিকলুর সঙ্গে জমাটি প্রেম। সেই প্রেম পরিনতি পাবে কিনা তা এখনো জানা নেই! তবে পর্দা ছাপিয়ে বাস্তবে প্রেম করছেন শৈলী। অতি সম্প্রতি খোলসা করলেন প্রেমিকের পরিচয়।
‘নিম ফুলের মধু’-তে বর্ষা-পিকলুর রসায়ন বেশ মন কেড়েছে সবার। ‘সৃপর্ণার’ চাইতেও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে এই জুটি। প্রথম ধারাবাহিকে নজর কেড়েছেন অভিনেত্রী শৈলী ভট্টাচার্য। সম্প্রতি তিনি এসেছিলেন ‘দিদি নম্বর ওয়ানের’- মঞ্চে। সেখানেই সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাঁড়াশি তদন্তের মুখোমুখি হয়েছিলেন শৈলী! ক্যামেরার সামনে নিজের বিভিন্ন ব্যক্তিগত তথ্য তুলে ধরেছেন শৈলী। তবে এড়িয়ে যাচ্ছিলেন তাঁর মনের মানুষটির নাম। আর সেখানেই ধরা পড়ে গেলেন সঞ্চালিকার কাছে। শৈলী জানান, মাত্র ছয় বছর বয়সে পা রেখেছেন অভিনয়ে। তবে ছোট পর্দার অভিনয় শুরু প্রথম ‘নিম ফুলের মধু’ দ্বারা। বর্ষা হয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন তিনি।
ছোটবেলায় পাঠভবনে পড়েছেন শৈলী। বর্তমানে পড়ছেন প্রেসিডেন্সি কলেজে। পড়াশোনার সঙ্গেই দক্ষ হাতে সামলাচ্ছেন অভিনয়। ধারাবাহিকের পর বড় পর্দায় পা রাখার ইচ্ছে রয়েছে তাঁর। এসব তো না হয় হলো অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কথা। তবে শৈলীর মনের মানুষটি কে? জানতে কান পেতেছেন সবাই।
আড়ালে চুটিয়ে প্রেম করছেন ‘নিম ফুলের বর্ষা’! প্রেমিকের নাম কি?
রচনা বন্দ্যোপাধ্যায়ের তদন্তের সামনে পড়ে শৈলী স্বীকার করেন, মনের মানুষ এসেছে তাঁর জীবনে। তবে তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। অর্থাৎ ইন্ডাস্ট্রির বাইরে অন্য পেশার মানুষের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। এখনই প্রেমিকের পরিচয় সামনে আনতে চান না তিনি। সময় আসলে তবেই মনের মানুষটির নাম জানাবেন নিম ফুলের বর্ষা।
