এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সবথেকে জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে যে ধারাবাহিকটি সবার উপরে অবস্থান করছে সেটি হল ‘ফুলকি’ (Phulki)। এই মুহূর্তে টিআরপি তালিকায় বেঙ্গল টপারের জায়গা দখল করে রয়েছে এই মেগা। এই মুহূর্তে ধারাবাহিকের নায়িকা এবং খলনায়িকার মধ্যে চলছে জোরদার টক্কর। কেউ কারোর থেকে কম যায় না। এই নিয়ে মেতে রয়েছে গোটা রায়চৌধুরী পরিবার।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, শালিনী রোহিতের দেওয়া শাড়িটা পড়েছে এটা একেবারেই সহ্য করতে পারেনি ফুলকি। অন্যদিকে স্যার তাকে ফুচকা খাইয়েছে বলে শালিনী যা যা বলে রোহিতকে অপমান করেছে সেসব তো আরোই মেনে নিতে পারেনি সে। যার ফলস্বরূপ শালিনীর ওপর বদলা নিয়েছে ফুলকি। এই বিষয়টা বাড়ির প্রত্যেকে উপভোগ করলেও রোহিতের একেবারেই পছন্দ হয়নি।
ঝাল ফুচকায় অবস্থা খারাপ শালিনীর!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফুলকি শালিনীকে চ্যালেঞ্জ করে, সে কখনোই ফুচকা খেতে পারবেনা। কারণ তার পেটে সেটা সহ্য হবে না। এটা শুনে শালিনীর মাথাতেও জেদ চেপে যায়। সে রোহিতের বারণ না মেনেই ফুচকা খেতে চলে যায়। ফুচকা ওয়ালাকে সরিয়ে দিয়ে ফুলকি নিজে বেশি বেশি করে ঝাল লঙ্কা দিয়ে ফুচকা বানিয়ে শালিনীকে দেয়। কষ্ট হলেও শালিনী সবটা মুখ বুঝে খেয়ে নেয়। ঝালের চোটে তার চোখ মুখ দিয়ে জল বেরোতে থাকে। এটা দেখে রোহিত ফুলকির ওপর প্রচন্ড রেগে যায় আর সবার সামনে তাকে অনেক বকাবকি করে। তারপর শালিনীর পিছন পিছন চলে যায়।
ফুলকিকে অপমান করলো রোহিত
রোহিত শালিনীর জন্য একটা আইসক্রিম নিয়ে যায়। সে শালিনীকে বলে, “এই আইসক্রিমটা খেয়ে নাও তাহলে তোমার ঝালটা কম লাগবে।” তখন শালিনী বলে, ওই মেয়েটার শয়তানিতে সে অতিষ্ট হয়ে উঠেছে। ওই মেয়েটা তার সাথে একেবারেই ভালো করছে না। আর রোহিত এসব দেখেও না দেখার ভান করছে। সে আর এসব সহ্য করতে পারছে না। অন্যদিকে ফুলকি এসব দেখে মনে মনে ভাবে, স্যার কখনো তার জন্য হাতে করে একটা লজেন্সও নিয়ে যায় না আর শালিনী ম্যাডামের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। এরপর ফুলকি কষ্ট পেয়ে নিজের ঘরে চলে যায়।
এদিকে বাড়ির প্রত্যেকের রোহিতের ওপর রেগে গিয়েছে কারণ সে ফুলকির সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। ফুলকি না খেয়ে রয়েছে জেনে রোহিত তাড়াতাড়ি ফুলকিকে খেতে আসার জন্য ডাকতে যায়। ফুলকি মনে মনে ভাবে স্যার তো চাইলেই তাকে খাইয়ে দিতে পারতো। অন্যদিকে ঈশিতা আর রুদ্র নিজেদের মধ্যে কথা বলতে থাকে। রুদ্র ভয়কে শান্ত করার জন্য ঈশিতা বলে, সব ঠিক হয়ে যাবে। এবার তারা সবাই মিলে এমন একটা ফন্দি আঁটবে যাতে এইবার ফুলকি আর না পার পেতে পারে।
