জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu)। বর্তমানে এই ধারাবাহিকে পর্ণা সৃজনের জুটির মতোই মুখ্য হয়ে উঠেছে বর্ষা-পিকলুর জুটি। এই ধারাবাহিকে নায়িকা পর্ণার ননদ বর্ষার বিয়ে নিয়ে টানাপোড়েন চলে বেশ কিছু এপিসোড জুড়েই। বর্ষার ভালোবাসাকে গুরুত্ব না দিয়ে পাত্র ঠিক করে বিয়ে দিয়ে দেয় কৃষ্ণা। সেই পাত্রই যখন বিয়ের পর বর্ষাকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন ভেঙে পড়া, অপমানিত বর্ষা আঁকড়ে ধরে তার প্রেমিক পিকলুকে।
এদিকে তখন বিয়ে হয়ে গিয়েছে বর্ষার। পিকলু তখন তাঁর প্রাক্তন প্রেমিক ছাড়া আর কিছু নয়। বর্ষার বিয়ে নিয়ে যে টানাপোড়ন চলছিল, তাতে দর্শক চাইছিলেন শেষ পর্যন্ত পিকলুর হাত থেকেই সিঁদুর উঠুক পর্ণার ননদিনীর সিঁথিতে। কিন্তু তা যখন হলো না, তখন প্রাক্তন প্রেমিকের সঙ্গে কেন ঘনিষ্ঠতা দেখাচ্ছে জি বাংলা? ক্ষুব্ধ দর্শক মহল।
সোশ্যাল মিডিয়ার পাতায় দর্শক লেখালেখি শুরু করেছে যে, জি বাংলা রীতিমত নোংরামি দেখাচ্ছে। এত সুন্দর একটা জুটিকে ভেঙে দিয়ে, ফের ঘনিষ্ঠ দৃশ্য দেখানো মোটেই উচিত হচ্ছে না চ্যানেলের। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের অনুরাগী সংখ্যা অনেক। এই ধারাবাহিক যাতে দর্শকমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে, তার আগেই এই সমস্ত সিন দেখানো বন্ধ হোক।
ধারাবাহিকের দর্শকরা জানেন, বর্ষা ও পিকলুর জুটিটা ছিল বেশ মিষ্টি একটি সম্পর্কের জুটি। সেই জুটিকে লেখক কেন আলাদা করে দিল, সেটাই বোধগম্য হচ্ছে না দর্শকদের। তার মধ্যে যে সকল দৃশ্য ধারাবাহিকে দেখানো হচ্ছে, তা যেন সুন্দর জুটিটির গায়ে কালি ছেটাচ্ছে বলে দর্শক মহলের মত। আর সেই কারণেই সরব হচ্ছেন তাঁরা।
আরো পড়ুন: ফের নয়া বিপদের মুখোমুখি শ্যামলী! এবার ‘চোরকেই বাগান পাহারার দায়িত্ব’ দিল অনিকেত!
এখন অনুরাগীদের একটাই কথা, হয় বর্ষা, পিকলু কে এক করা হোক, তা না হলে এই ধরনের সিন দেখানো বন্ধ করা হোক। সুন্দর জুটিটির গায়ে কালি ছেটানো দেখতে যেমন কারুর ভালো লাগছে না, তেমনি ধারাবাহিকের প্রতি মোহ ধীরে ধীরে কমে আসছে।
