জি বাংলার (Zee Bangla) চর্চিত ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। নতুন শুরু হওয়া এই ধারাবাহিকটি শুরুর পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। পয়লা সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে শ্যামলী-অনিকেতের ভালোবাসার গল্প। গ্রামের মেয়ে শ্যামলীর কলকাতায় আগমন এবং নায়ক অনিকেতের সঙ্গে পরিচয়। ঘটনাক্রমে তাদের বিয়ে কি করে হল এই নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।
শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণু অভিনীত ধারাবাহিকে এই মুহূর্তে দ্বৈত চরিত্রে অভিনয় করছে শ্বেতা। কখনও সে অনিকেতের শ্যামলী, কখনও বা প্রচ্ছন্ন ছদ্মবেশী তিস্তা। তবে বিয়ের পর থেকে এখনও অবধি অনিকেতের মনের মানুষ হয়ে উঠতে পারেনি শ্যামলী। তার উপর কিঞ্জলের মৃত্যু। তাঁর মৃত্যুর পর থেকে জোড়াবাড়ির চক্ষুশূল হয়ে উঠেছে শ্যামলী।
অনিকেতও নিজের স্ত্রীর থেকে বেশি তিস্তাকে পছন্দ করে। শ্যামলীই আসলে তিস্তা। ছদ্মবেশ ধরে অনিকেতের প্রেমের পাত্রী হয়ে উঠেছে সে। বাড়িতে ঠাম্মি আর প্রিয়া বাদে আর কেউ জানেনা এ কথা। ওড়নার আড়ালে মুখ ঢেকে অনিকেতের কাছের মানুষ হয়ে উঠেছে শ্যামলী। সব রকম বিপদ থেকে অনিকেতকে উদ্ধার করে চলেছে তিস্তা। তবে সম্প্রতি ধারাবাহিকে দেখা যায়, কাছাকাছি এসেছে শ্যামলী-অনিকেত। কিন্তু গোপনে তিস্তার প্রেমে মন ভাসছে অনিকেতের।
দোলের শুভক্ষণে ‘নিম ফুলের মধু’-র দত্ত পরিবারের সঙ্গে রঙিন হয়ে ওঠে শ্যামলী আর অনিকেতের পরিবারও। অনিকেতের হাত থেকে আবির মেখে বসন্তের ছোঁয়া লাগে শ্যামলীর মনে। রঙের উৎসবে শ্যামলী আর অনিকেত কাছাকাছি এলেও, তিস্তা এখন সকলের মন জুড়ে বিরাজমান। পরিবারের সকলে শ্যামলীর থেকে বেশি তিস্তাকে আপন করে রেখেছে।
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, অনিকেত শ্যামলীর ঘরে এসে বলবে এক বৃদ্ধাশ্রমে একটি অনুষ্ঠানের কথা। অনিকেত চায় শ্যামলী যেন এই অনুষ্ঠানের দায়িত্বে থাকুক। অবাক হয়ে যায় শ্যামলী। অনিকেতের দিকে তাকায়। অনিকেত বলে এবার নাকি চোরকেই বাগান পাহাড় দায়িত্ব দেওয়া হয়েছে।
