Bangla Serial

অন্যকেউ নয়, পিকলুকেই বর্ষার নায়ক হিসেবে দেখতে চান দর্শক মহল, এই ইচ্ছে পূরণ করলো পর্ণা! ধারাবাহিকে নতুন মোড়

হার জিতের খেলায় মেতে উঠে ভালোবাসার দুটো মানুষকে যারা আলাদা করে দেয় তাদের বিশেষ পছন্দ করেন না ভক্তরা। জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকে নায়িকার শাশুড়ী কৃষ্ণা নিজের মেয়ের সঙ্গে ঠিক এমনটাই করেছে। পর্ণাকে হারানোর জন্য কিছু ঘণ্টার পরিচিত এক ছেলের সঙ্গে তিনদিনের মধ্যে নিজের মেয়ের বিয়ে দিয়েছে সে।

প্রথম থেকেই এই বিয়ের বিপক্ষে ছিল বিবাহের নায়ক-নায়িকা অর্থাৎ সৃজন আর পর্ণা। তবে সময় পিকলু সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় আজ বর্ষার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। নিজের ভালোবাসা নিজের মধ্যেই কবর দিয়ে অন্য কারো হাতে সিঁদুর পরতে বাধ্য হয়েছে সে। আজ বর্ষার যে পরিণতি হয়েছে তার পিছনে রয়েছে কৃষ্ণা আর পিকলু।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণার শশুর মশাই হঠাৎ বর্ষার বাবাকে যখন বিনা অপরাধে পুলিশে ধরে নিয়ে যায়, সেই দৃশ্য দেখে সদ্য বিয়ে করা একটা মেয়েকে তার বাপের বাড়িতে ফেলে রেখে নিজের মায়ের কথা পালন করতে বাড়ি ফিরে যায় অর্ণব। বাড়ির প্রত্যেককে বুঝতে পারে বর্ষার এমন একজনের সাথে বিয়ে হয়েছে যার নিজের কোন তারা নেই সে শুধু মায়ের কথায় ওঠে আর বসে।

যদিও এর জন্য কৃষ্ণার এতোটুকু অনুতাপ নেই। সেই সমস্ত দোষ পর্ণার উপর চাপিয়ে দিয়ে নিজের গা বাঁচতে ব্যস্ত। মা হিসেবে ডাহা ফেল করে গিয়েছে সে। এদিকে বর্ষা আর পিকলুর এই বিচ্ছেদের কষ্ট দেখতে পারছে না দর্শক মহল। বর্ষাকে হারিয়ে পিকলুর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সারাদিন সবার নজর এড়িয়ে কেঁদেই চলেছে সে।

আর অন্যদিকে, বর্ষার অবস্থা তো আরো বেশি খারাপ। মানুষটাকে সে ভালবাসতো তাকে তো সে পেলোইনা উল্টে এমন একটা ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে গেল যার কাছে হয়তো কোনদিন ভালোবাসা পাবে না সে। এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না ভক্তরা। তারা চান, যত তাড়াতাড়ি সম্ভব সবটা ঠিক হয়ে যাক আর আবার মিল হোক বর্ষা পিকলুর।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন