Bangla Serial

জি বাংলার নতুন ধারাবাহিক ফিরতে চলেছেন ‘মিঠাই’য়ের প্রধান অভিনেত্রী! নিজেই জানালেন সেকথা

টেলিপর্দায় নতুন ধারাবাহিক আসছে পরপর। সেই সমস্ত ধারাবাহিকের খবর ইতিমধ্যেই ছড়িয়ে যাচ্ছে টলি ইন্ডাস্ট্রির আনাচে কানাচে। টিআরপি (TRP) কম থাকার কারণে যে যে ধারাবাহিকগুলি সরে যাচ্ছে তার জায়গায় আত্মপ্রকাশ করছেন নতুন মেগা। সম্প্রতি জি বাংলার নতুন ধারাবাহিক ‘অষ্টমীর’ (Ashtami) প্রোমো (Promo) দেখেছেন দর্শক মহল। জানা যাচ্ছে এই ধারাবাহিককে অভিনয় করবেন ‘মিঠাই’ (Mithai) খ্যাত‌ জনপ্রিয় অভিনেত্রী।

জি বাংলার সুপার হিট মেগার মধ্যে অন্যতম ছিল ‘মিঠাই’ ধারাবাহিক। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে সৌমীতৃষা কুন্ডু ও আদৃত রায়কে দেখা যায়। ধারাবাহিক শেষ হওয়ার পর সৌমীতৃষা ব্যস্ত বড় পর্দার কাজে। আর আদৃত ব্যস্ত থাকছেন সিনেমায়‌ অভিনয়ের প্রস্তুতিতে।‌ সৌমীতৃষার টেলিভিশনে আসার জল্পনা আগেই সামনে এসেছিল। তবে অভিনেত্রী বলেছিলেন তিনি সিরিয়ালে ফিরবেন না।

এদিকে অভিনেত্রীর জন্য অপেক্ষা করে রয়েছেন তার অগণিত ভক্ত। মুখে কুলুপ এঁটে কার্যত রয়ে গিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে জি বাংলায় মিলি শেষ হতে নতুন ধারাবাহিক অষ্টমী আসতে চলেছে বলেই খবর। আর এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতার সপ্তর্ষি মৌলিক, বিপরীতে থাকছেন অভিনেত্রী ঋতব্রতা দে।

টলিপাড়া সূত্রে খবর লীনা গাঙ্গুলীর এই ধারাবাহিক একঝাঁক চোখ ধাঁধানো কাস্টিং নিয়ে শুরু করছে। অর্গানিক প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকে থাকছেন টলিউডের খ্যাতনামা অভিনীত অভিনেত্রীরা।‌ সেই তালিকাতেই যুক্ত হল ‘মিঠাই’ অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তীর নাম। মিঠাই ধারাবাহিকে তিনি প্রথমে নন্দার চরিত্রে অভিনয় করতেন। কিন্তু পরে অসুস্থতার কারণে ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন।

Priyam

আরও পড়ুনঃ শ্যামলীর হাতের রান্না খেয়ে তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিল মামনি! দোল খেলতে দত্ত বাড়িতে হাজির অনিকেত তিস্তা!

সম্প্রতি প্রিয়মকে দেখা যেত জি বাংলার ‘মিলি’ ধারাবাহিকে। মিলি শেষ হতে হাত গুটিয়ে বসে থাকছেন না অভিনেত্রী প্রিয়ম। অষ্টমী ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই সে ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন অভিনেত্রী নিজেই।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন