কখনো কোন অপরাধীকে তার প্রাপ্য শাস্তি না দিয়ে ছেড়ে দেয়নি জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। কিন্তু অয়ন আর মৌমিতাকে সে বারবার ক্ষমা করে দিয়েছে। কারণ তারা দত্ত পরিবারের সদস্য। কিন্তু এইবার আর কোন দয়া দেখাবে না ধারাবাহিকের নায়িকা। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে রয়েছে পল্লবী শর্মা। দিন দিন তার অভিনয় দর্শকদের মনে আরো বেশি করে জায়গা তৈরি করছে।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন দুজন মিলে তাদের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করতে থাকে। সৃজন খুব খুশি হয়ে একটা লটারির টিকিট কাটে। কারণ সে মনে করে তার বউ স্বয়ং লক্ষী তাই এত ভালো একটা দিনে তার টিকিট জিতলেও জিততে পারে। কিন্তু সব সময় তাদের ওপর নজরদারি করতে থাকে অয়ন। সৃজন যেই লটারি টিকিট কাটে তারও মনে হয় লটারির টিকিট কাটা উচিত। আর তাড়াতাড়ি টিকিট কেটে বসে অয়ন।
খবরের কাগজে বেরোনো নাম্বার গুলো মিলিয়ে সৃজন দেখে তার টিকিটের ৫০ লক্ষ টাকা লেগে গিয়েছে অর্থাৎ নাম্বার মিলে গিয়েছে। সে জানতো না কিছুক্ষণ আগেই তার ঘরে অয়ন এসে তার টিকিটের সাথে নিজের টিকিটটা অদল বদল করে দিয়ে গিয়েছে। পর্ণা টিকিটটা বের করে দেখে নাম্বার মেলেনি। কিন্তু সৃজন নিশ্চিত যে এটা তার টিকিট নয়। তারপর সবটা পরিষ্কার হয়ে যায় তাদের দুজনের কাছে। তারা বুঝতে পারে কেন অয়ন তাদের ঘরে এসেছিল।
এরপর, শিবরাত্রির দিন অয়নকে মহাদেবের প্রসাদ খাইয়ে নেশাগ্রস্ত করে তার পেট থেকে সমস্ত কথা বের করে নেয় সৃজন। আর সেই সমস্তটা নিজের ফোনে রেকর্ড করে নেয় পর্ণা। কিন্তু দুর্ভাগ্যবশত একটি ছোটখাটো দুর্ঘটনায় ফোনটা হাত থেকে পড়ে গিয়ে খারাপ হয়ে যায়। দোকানে নিয়ে যাওয়া হলে দোকানদার বলে এই ফোন ঠিক করতে সময় লাগবে।
আরো পড়ুন: তিস্তা শ্যামলীকে একসাথে সামনে ডাকলো অনিকেত! একসাথে কী করে অনিকেতের মুখোমুখি হবে তারা?
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফোনের দোকানদার সৃজনকে জানায়, তারা একবার চাঁদনী মার্কেটে পাঠিয়ে ফোনটা ঠিক করার চেষ্টা করতে পারে তবে তার জন্য কম করে দশ দিন সময় লাগবে। কিন্তু এতদিন সময় নিলে, যা সর্বনাশ ঘটার সব ঘটে যাবে। তখন পর্ণা বলে, এভাবে না হলে অন্যভাবে চেষ্টা করতে হবে। সে কিছুতে অয়নকে জেঠুর শ্রাদ্ধ করতে দেবে না। এত বড় অন্যায় কাজ করার আগেই সে অয়নকে ঠিক আটকাবে।
