জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। গল্পের নায়ক অনিকেত আর নায়িকা শ্যামলী। দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ঠিক তখনই ধারাবাহিকের গল্পে তৃতীয় ব্যক্তির প্রবেশ।
ইতিপূর্বে, কোন গোপনে মন ভেসেছের এক প্রোমোতে দর্শকদের চমকে দিয়ে গল্পে আসে নতুন চরিত্র তিস্তা। অনিকেতের মন জুড়ে থাকে শুধু তিস্তা। যাকে অনিকেত কোনোদিন দেখেনি। আসলে এই তিস্তা আসলে শ্যামলী। সে জানে মাকে বাঁচাতে তাকে খানিক বাধ্য হয়ে বিয়ে করেছে অনিকেত। তাই পরিচয় গোপন করে অনিকেতের মনের মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে সে।
এদিকে, অনিকেত অনেকদিন পর মনের কথা ভাগ্য করে নেওয়ার একটা মানুষ পেয়েছে। শ্যামলীকে সে ভালোবাসে না। তবে এই মুহূর্তে অনিকেতের মন জুড়ে শুধু তিস্তা। আর সম্বল ওড়না দিয়ে মুখ ঢাকা একটা ছবি। তুলির টানে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে সে ছবি। একদিন তিস্তার মুখোমুখি হয় অনিকেত। কিন্তু ওড়না দিয়ে মুখ ঢাকা থাকায় সে বুঝতে পারেনি সে আসলে তার স্ত্রী শ্যামলী।
অনিকেত তিস্তারুপী শ্যামলীকে জানায় আসলে অন্তরের সৌন্দর্যটাই আসল। তাই তিস্তা যেদিন চাইবে, অনিকেত সেদিন তিস্তার মুখ দেখবে। তবে এভাবে পরিচয় গোপন করে কি শ্যামলী পারবে অনিকেতের মন পেতে? তাই আগামী পর্বের জন্য অপেক্ষা করেছিল দর্শকরা।
আরো পড়ুন: সত্যিটা বের করতে ছদ্ম বেশ নিল সৃজন, চোর অয়নের কুকীর্তি সবার সামনে প্রমান করলো পর্ণা!
তবে এবার প্রকাশ্যে নয়া প্রোমো। আর প্রোমোতে রয়েছে বড় চমক। দেখা যাচ্ছে, অনিকেত ফোন করে তিস্তাকে ডাকছে। সে চায় তিস্তা যেন একটা কিছু পারফর্ম করে।মাথায় আকাশ ভেঙে পড়ে শ্যামলীর। কি করে সে তিস্তার সঙ্গে একসঙ্গে পারফর্ম করবে! এক মঞ্চে শ্যামলী আর তিস্তা! কি করে পরিস্থিতি সামাল থেকে শ্যামলী। জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়।
