Tollywood

‘হলুদ আমার প্রিয় রঙ…!’ হলুদ বর্ণা পোশাকে এক্কেবারে ‘ডল পুতুল’ মিঠাইরানি সৌমিতৃষা

টলিউড ডিভা অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলি পর্দার ‘মিঠাই’ থেকে তিনি এখন বড়পর্দার রুমি। নতুন চরিত্র নিয়ে চিন্তা থাকলেও অল্প কয়েকদিনের মধ্যেই সাবলীলভাবে ‘রুমি’ হয়ে উঠেছেন সৌমীতৃষা। কাজের ফাঁকে অভিনেত্রী বেশ সক্রিয় তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। এখন কাজের চাপ কম থাকায় ইতিউতি ফটোশ্যুট করছেন অভিনেত্রী।

আগে এক সাক্ষাতকারে সৌমীতৃষা বলেছিলেন আসলে তাঁর প্রিয় রঙ হলুদ। যদিও অনুরাগীদের মতে, সৌমী সমস্ত রঙেই প্রজাপতি। তবুও হলুদ রঙে যেন আরও বেশি মোহময়ী হয়ে ওঠেন মিঠাই। সম্প্রতি হলুদ ড্রেসে কিছু ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। হালকা হলুদ আলোয় তাঁর মুখে স্মিত আভা।

সৌমীতৃষার ইনস্টাগ্রাম পেজে জ্বলজ্বল করছে নতুন ছবিগুলি। মেরুন বর্ডার দেওয়া হলুদ ড্রেসে মুখে হাসি ঝরে পড়ছে সৌমীতৃষার। আহামরি মেকআপ নেই, তবে ত্বকে যেন সোনালী দ্যুতির ছোঁয়া। ছবিতে রিয়েকশন পার করেছে তিরিশ হাজারের গন্ডি। “ঠিক যেন ডল পুতুল” বলছেন অনুরাগীরা।

আপাতত কোনো নতুন কাজে ব্যস্ত নন সৌমীতৃষা। ‘প্রধানের’ পর নতুন ছবির ঘোষণাও করেননি। তবে কানাঘুষো খবর, এবার নাকি রাজ চক্রবর্তীর ছবির নায়িকা হবেন তিনি। সাক্ষাৎকারে হাসিমুখে ‘কাজ আসছে’ বলেও জানান সৌমীতৃষা। তবে সেটি রাজ চক্রবর্তীর ছবির কথাই নাকি? ধন্দ বেঁধেছে দর্শকমহলে।

আরও পড়ুনঃ এবার আর মেঘ নয়, ময়ূরীর টার্গেট মেঘের সন্তান! নিজের বোনের সব সুখ নষ্ট করে দিল সে!

তবে কিনা এত সুন্দর ছবি দেখে বিয়ের প্রস্তাব তো আসবেই! অভিনেত্রীর সাফ জবাব, বিয়ে-টিয়ে এখন নয়। তবে কি মনের মানুষ বেছে রেখেছেন সৌমী? সেই খবরও একেবারে উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনেরা। সৌমীতৃষার প্রেমজীবন খুঁজতে তাই চোখে দূরবীন এঁটেছেন তাঁরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন