Bangla Serial

এবার আর মেঘ নয়, ময়ূরীর টার্গেট মেঘের সন্তান! নিজের বোনের সব সুখ নষ্ট করে দিল সে!

এইবার এক অনেক বড় সুখবর দিতে চলেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়িকা মেঘ। তবে এই খুশির দিনটাকেও মাটি করে দেওয়ার পরিকল্পনা আগের থেকেই তৈরি করে রেখেছে ময়ূরী। আর কয়েকটা দিন পরেই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। শেষের পথে ধারাবাহিকের গল্পে এক দারুন চমক দিতে চলেছে কর্তৃপক্ষ।

বর্তমান গল্প অনুযায়ী, বিয়ের পর একটু সুখে শান্তিতে থাকার চেষ্টা করছে মেঘ আর নীল। কিন্তু শুরু থেকেই কখনোই তাদের সুখ সহ্য করতে পারেনি মেঘের দিদি ময়ূরী এবং এখনো সহ্য করতে পারেনা সে। এতদিন এত অন্যায় এত অপরাধ করার পরেও কোন অনুশোচনা নেই তার মধ্যে। সে মেঘের মৃত্যু দেখে তবেই শান্তি পাবে। তাই জেলে গিয়েও সে ভেবেছে কিভাবে মেঘের ক্ষতি করা যায় আর সেটা করতে আগে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে সে।

ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখা যাবে, মেঘের ক্ষতি করার জন্য তার কাছাকাছি থাকাটা খুব দরকার। তাই জেল থেকে ছাড়া পেতেই লালের মাথাটা চিবিয়ে খেয়েছে ময়ূরী। লালকে নিজের ভালোবাসার জালে জড়িয়ে তাকে মিথ্যে বলে, শুধুমাত্র মেঘ নীলের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য লালকে বিয়ে করে গাঙ্গুলী বাড়িতে হাজির হয়েছে সে। এই দৃশ্য দেখে পরিবারের প্রত্যেকে অবাক হয়ে যায় কারণ তারা কেউ চায়নি, লালের মতন একটা ভালো ছেলের জীবন এই ভাবে এমন একটা মেয়ের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাক।

মেঘ বিশ্বাস করতে পারেনা, তার দিদিভাই শুধুমাত্র তার ক্ষতি করার জন্য একটা ভালো ছেলের গোটা জীবন নষ্ট করে দিতে পারে। তাকে বিয়ে করে মিথ্যে ভালোবাসার অভিনয় করে যেতে পারে। মেঘ বুঝে যায় ময়ূরীর হাত থেকে তার মুক্তি নেই। এসব ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে যায় মেঘ। সবাই মেঘকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাকে ঘরে নিয়ে যাওয়া হয় ডাক্তার আসে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেঘের অজ্ঞান হয়ে যাওয়ার কারণটা শুনে আনন্দে ভরে ওঠে পরিবারের প্রত্যেকের মন।

আরো পড়ুন: জিষ্ণুকে সবার সামনে ভন্ড বললো গিনি! মেঘের রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে চমকে গেল নীলের পরিবার!

মেঘ মা হতে চলেছে। আর নীল বাবা হতে চলেছে। কথাটা জানতে পেরে নীলের মনে আর আনন্দ ধরে না। মেঘও খুব খুশি। কিন্তু কিছুতেই খুশি হতে পারছে না ময়ূরী। তার জীবনটা নষ্ট করে দিয়েছে মেঘ তার একটার পর একটা ভালো ঘটনা ঘটেই চলেছে মেঘের এটা তো কিছুতেই মেনে নেবে না সে। তাই এবার প্ল্যান করে কিভাবে মেঘের বাচ্চাটাকে নষ্ট করা যায়। যদি সত্যি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনই একটি গল্প পরিবেশন করা হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন