জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। বেশ কয়েক সপ্তাহ ধরেই জমজমাট এপিসোড দেখাচ্ছে এই ধারাবাহিক। ‘মেঘনীলের’ বিয়ে থেকে যে দারুণ পর্ব দেখানো হচ্ছিল বর্তমানে তার রেশ চলছেই। মেঘকে বিয়ের আসরে গুলি করার অপরাধে জেল বন্দি হয়েছে ময়ূরী। কিন্তু জেলে বসেও শান্তি নেই তাঁর। ‘মেঘনীলের’ জীবনে ঝড় তুলতে একের পর এক ফন্দি আঁটছে ‘ইচ্ছে পুতুল’ খলনায়িকা।
মেঘের বৌভাতের দিনেও তাঁকে হাসপাতালে টেনে আনে ময়ূরী। হাসপাতালে কনের সাজে মেঘকে দেখে ময়ূরী বলে, আমি নতুন রূপে ফিরে আসবো রে মেঘ। মেঘ তখন প্রত্যুত্তরে বলে, আমার তোকে ভয় লাগে রে দিদিভাই। তুই আরও যেন ভয়ানক হয়ে উঠছিস দিনকে দিন!
ময়ূরী যে শোধরায়নি, তা আগের থেকেই জানতো মেঘ। তাঁর শুধুই মনে হতে থাকতো, দিদিভাই ঠিকই বদলা নেওয়ার জন্য কিছু না কিছু করবে। এদিকে, ‘মেঘনীলের’ বিয়ের পরই গিনি ও যীষ্নুর বিয়ের প্রস্তুতি শুরু হয়। আর গিনির বিয়ের দিন সকালে জামিন পেয়ে জেলের থেকে বের হয় ময়ূরী। এবার সে ঠিক করে এমন কিছু করতে হবে যাতে গাঙ্গুলী বাড়িতে তাঁর অবস্থান পাকা হয়।
নতুন চক্রান্ত করে এবার লালকে কথায় ভোলায় ময়ূরী। তারপর লালকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সে। এদিকে, লালকে না পেয়ে চিন্তা করতে থাকে মেঘ। তাঁর মনে হতে থাকে এসবের পিছনে ঠিক তাঁর দিদিভাই রয়েছে। মেঘ নীলকে বলে এক্ষুনি লালের একটা খোঁজ করা দরকার।
আরো পড়ুন: অবশেষে সবার সামনে নির্দোষ প্রমাণিত হল শ্যামলী, কুকীর্তি ধরা পড়ল অরুণাভ-তৃষার! ফাঁস আগাম পর্ব
অন্যদিকে লালকে নিয়ে তো পালিয়ে গেছে ময়ূরী। লাল ময়ূরীকে বলে, তুমি ভেবোনা ময়ূরী আমাদের সম্পর্ককে আজ হয়তো মানছে না আমার পরিবার, তবে আগামী দিনে সবাই আমাদের মেনে নেবে। ময়ূরী তখন মনে মনে ভাবে লাল এত বোকা যে ওকে অতি সহজেই হাতের মুঠোয় আনা যায়। ওর সঙ্গে বিয়ে করেই আমি গাঙ্গুলী বাড়িতে যেতে পারি। আর ‘মেঘনীলের’ জীবনে ঝড় তুলতে পারি।
