Bangla Serial

অবশেষে সবার সামনে নির্দোষ প্রমাণিত হল শ্যামলী, কুকীর্তি ধরা পড়ল অরুণাভ-তৃষার! ফাঁস আগাম পর্ব

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। শুরুর পর থেকেই এই মেগা তার খেল দেখাচ্ছে। বর্তমানে টিআরপির প্রথম দশে জায়গা করে নিয়েছে শ্বেতা-রণজয়ের জুটি। গল্পে একাধিক টানাপোড়েন আসলেও জমাটি প্লট ও কলাকুশলীদের অভিনয়ে প্রশংসা কুড়িয়েছে এই ধারাবাহিক। আর এবার জি বাংলায় ‘কোন গোপনে মন ভেসেছে’-তে এল মহাধামাকা পর্ব।

ধারাবাহিকের বিগত পর্বগুলিতে দেখা যায়, কিঞ্জল মারা যাওয়ার পর থেকেই জোড়াবাড়ির চক্ষুশূল হয়ে উঠেছে শ্যামলী। অনিকেত স্যার তাঁকে বিয়ে করেছে ঠিকই কিন্তু এতটুকু ভালোবাসা ও সন্মান দেয়নি। জোড়াবাড়ির মিষ্টিঠাম্মি বাদে সবাই তাঁর বিপক্ষে। তবুও শ্যামলী বাড়ির বউ, অনিকেতের স্ত্রী হিসেবে মুখ বুজে সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে।

সম্প্রতি এই ধারাবাহিকে দেখা গিয়েছে শ্যামলী তাঁর অনিকেত স্যারকে বাঁচাতে জোড়াবাড়িতে ছুটে আসে। পারিবারিক ব্যবসার ক্ষতি দুহাতে আটকায়। শ্যামলীর এই কাজে তাঁর প্রশংসা করার পরিবর্তে সবাই ঘুরিয়ে তাঁকেই দোষারোপ করতে থাকে। শ্যামলী বলে, এমন কেউ রয়েছে যে চায়না স্যারের ভালো হোক। স্যার ব্যবসায় নাম করুক। তাই কেউ বা কারা আড়াল থেকে স্যারের ক্ষতি করে যাচ্ছে।

অপলা তখন শ্যামলীর কথা শুনে বলে, তুমি ছাড়া আর কে আছে যে জোড়াবাড়ির ক্ষতি চায়! তুমি প্রথমে কিঞ্জলকে মেরেছো। এখন অনিকেতের ক্ষতি করে চলেছো। অরুণাভরও ক্ষতি করতে হাত কাঁপবে না তোমার। একথা শুনে শ্যামলী অবাক হয়ে যায়, সে বলে আমি স্যারের ক্ষতি করিনি বিশ্বাস করুন! শ্যামলীর কথায় সবাই অবিশ্বাস করে। এমন সময় একটা ফোন আসে অনিকেতের। অনিকেত ফোন রেখে বলে, সুমিত ফোন করে জানিয়েছে, কাজটা করার জন্য পল্টু নামক এক জনকে কেউ টাকা দিয়েছিল! অর্থাৎ এসবের সঙ্গে শ্যামলী জড়িত নয়।

আরো পড়ুন: বর্ষার চোখ উপড়ে বাটি হাতে রাস্তায় ছেড়ে দিল বিনায়ক! তাকে এই অবস্থায় দেখে ছুটে গেল পর্ণা!

অনিকেতের কথা শুনে ভয় পেয়ে যায় অরুণাভ ও তৃষা। তাঁদের কারসাজি কি ধরা পড়ে গেল! তখন শ্যামলী বলে দেখেছেন তো, আমি বলেছিলাম না আমি কারোর ক্ষতি করিনি! বাকিরা তখন বলে তোমাকে তো এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল! তাও তুমি এখনও দাঁড়িয়ে কেন? বেরিয়ে যাও এখনই। তখন প্রত্যুত্তরে শ্যামলী বলে, এই জোড়াবাড়ি আর অনিকেত স্যারকে বিপদে রেখে কিছুতেই জোড়াবাড়ি থেকে বেরিয়ে যাবে না সে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন