আর মাত্র কয়েকটা দিন। তারপরেই জি বাংলার (Zee Bangla) পর্দা থেকে চিরকালের মতন বিদায় নেবে দর্শকদের প্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকটি যত তার অন্তিম পর্বের দিকে এগোচ্ছে তত আরো বেশি করে আকর্ষণীয় হয়ে উঠছে। প্রত্যেকটি পর্বে ধারাবাহিকের নায়িকা এবং খলনায়িকার মধ্যে চলছে জোরদার টক্কর। টিআরপি তুলতে না পারায় অকালে শেষ হয়ে যেতে হচ্ছে এই ধারাবাহিকটিকে।
বর্তমান গল্প অনুযায়ী, মেঘের বউভাত এবং ফুলশয্যা নষ্ট করতে ময়ূরী নিজের প্রাণকে ঝুঁকির মুখে ফেলে। সে এখন এতটাই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে যে, কেকোন উপায়ে মেঘের ক্ষতি করতে পারলে সে খুশি হয়। কিন্তু মেঘও এখন আর আগের মতন বোকা নেই। কেউ বুঝে গিয়েছে তার দিদি তার ভালো চায় না নইলে তাকে খুন করার মতন ভাবনা-চিন্তা তার মাথায় আসতো না।
ময়ূরী যদি ডালে ডালে চলে মেঘ চলছে পাতায় পাতায়। ময়ূরী ঠিক কি কি করতে পারে, কতদূর যেতে পারে সেই সবকিছু আন্দাজ করে কোন বিপদ হওয়ার আগেই হাসপাতালে রক্ত দিয়ে এসেছে মেঘ। যাতে এরপর রক্ত দেবার ছুতোয় তাকে আবার করে না ডাকতে পারে ময়ূরী। যার ফলে মেঘের শরীর অনেকটাই ভেঙ্গে পড়েছে। থেকে থেকে মাথা ঘুরে যাচ্ছে তার। নিজের অসুস্থতা লুকিয়ে রেখে পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে চুপ করে রয়েছে মেঘ।
কিন্তু এত কিছু কি সফল হবে? নীল আর মেঘের বিয়ের বেশ কিছুদিন পরেই গিনি আর জিনুর বিয়েটা হয়ে যায়। তাদের বিয়ের দিন সারারাত লালের কোন পাত্তা পাওয়া যায় না। বেশ ভয় পেয়ে যায় বাড়ির প্রত্যেকের কারণ লাল এমন কিংকর্তব্যবিমূঢ় কাজকর্ম করেনা। পরের দিন যখন লাল ফিরে আসে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। কারণ সে একা নয় তার সাথে ছিল ময়ূরী।
আরো পড়ুন: গাঙ্গুলী বাড়িতে পাকাপাকি ঠাঁই বানাতে ময়ূরীর মোক্ষম চাল! লালকে বিয়ে করে বাড়ি থেকে পালিয়ে গেল ময়ূরী !
ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে দেখা যাবে, ময়ূরীকে ভালোবেসে বিয়ে করে গাঙ্গুলী বাড়িতে চলে আসে লাল। লালের এই কান্ড দেখে রেগে গিয়ে তার গালে চড় মারে নীল। মেঘ বুঝতে পারে তার দিদি তার কাছে পৌঁছানোর জন্য এবং তার সুন্দর সংসার ছারখার করার জন্য লালকে ব্যবহার করেছে মাত্র। ময়ূরীও মনে মনে বলতে থাকে, এইবার এই বাড়িটা তারও তাই এইবার সেদিনের মিস হয়ে যাওয়া গুলিটা এইবার আর মিস হবে না। যদি সত্যিই এমন কিছু ঘটে, তাহলে কেমন লাগবে দর্শকদের?
