এখন রীতিমতো জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। একেবারে শেষ প্রান্ত থেকে আবার নতুন করে সবটা শুরু করতে চলেছে ধারাবাহিকের নায়ক নায়িকা। একদম প্রথম দিকে বিরাট সমালোচনার শিকার হলেও বর্তমানে দর্শকদের মধ্যমণি হয়ে উঠেছে এই মেগা।
বর্তমান গল্প অনুযায়ী, আর কিছুক্ষণ মাত্র। তারপরেই একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ধারাবাহিকের নায়ক নীল এবং নায়িকা মেঘ। বর্তমানে নায়ক এবং নায়িকা উভয় পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে সেই মুহূর্তের জন্য যখন মেঘ তার পান পাতা সরিয়ে নীলের মুখ দেখবে। পাশাপাশি অপেক্ষা করে রয়েছে গোটা দর্শক মহল।
শুরু থেকে দুই পরিবার বেশ আনন্দের সাথে বিয়ের তোড়জোড় করছিলেন কিন্তু তার মাঝেই এসে উদয় হয় মেঘের দিদি ময়ুরী আর গিনির জীবনের সবচাইতে বড়ো ত্রাস রূপঙ্কর সান্যাল। তারা যে কোনো সৎ উদ্দেশ্যে ফিরে আসেনি সেকথা খুব ভালো করেই বুঝতে পেরেছে প্রত্যেকে। কিন্তু তারা চায়না কোনো ভাবেই কারো মনে কোনো সন্দেহের সঞ্চার হোক। তাই তারা যতটা সম্ভব নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করে চলেছে।
এই দিনের পর্বে দেখা যায়, মেঘ এবং নীল দুজনেই অন্য কাউকে বিয়ে করতে রাজি নয়। কারণ মেঘের মনে কেবল নীল আর নীলের মনে কেবল মেঘ রয়েছে। দুজনেই শুধুমাত্র নিজেদের পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য এই বিয়েতে রাজি হয়েছে। অন্য কাউকে বিয়ে করতে হবে বলে তারাবি তোর ভেতর শেষ হয়ে যাচ্ছে।
আরো পড়ুন: সকলের অজান্তেই বিয়ে সারলেন নিম ফুলের মধু ধারাবাহিকের নায়ক! আনন্দে মেতে উঠলো গোটা টিম
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ময়ূরী কথা বলছে রূপের সাথে। সে রূপকে বলে তার ওই বন্দুকটা চাই। সে আর এক মুহূর্তও অপেক্ষা করতে পারছে না। এই শুনে রূপ হাসে আর বলে কাজ হয়ে যাবে। অন্যদিকে বিয়ের বেনারসি পরে বিয়ের সাজে বসে রয়েছে মেঘ। তার পাশে দাঁড়িয়ে রয়েছে মধুমিতা। মেঘ তার মাকে জিজ্ঞাসা করে তার দিদি কোথায়? কথাটা শুনে ফের দুশ্চিন্তায় পড়ে যায় মধুমিতা।
View this post on Instagram
