Bangla Serial

পর্ণাকে প্রেম নিবেদন করেছিল অনুভব! জানতে পেরে ক্ষেপে গেলো সৃজন, আবার নতুন ভাঙন তাদের জীবনে!

সবাইকে এক সুতোয় বেঁধে রাখা মোটেই সহজ কাজ নয়, সেটা করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয় এবং অনেক কিছু মানিয়ে নিতে হয়। এই কাজটাই করে দেখিয়েছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। শুরু থেকেই ধারাবাহিকটিকে মাতিয়ে রেখেছে নায়িকা। এই মেগায় নায়ক নায়িকার জুটিকে বেশ পছন্দ করেন দর্শক মহল।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, সৃজন আর পর্ণাকে একের পর এক বিপদে ফেলার চেষ্টা করে চলেছে ইশা। আর এই ইশাকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছে তাদেরই ঘর শত্রু বিভীষণ মৌমিতা আর অয়ন। এত দিন এটাকে কেবল ধারণা করছিল পর্ণা। কিন্তু এইবার সেই সব কিছুর প্রমাণ হাতেনাতে পেয়েছে সে। তার পর থেকেই আরো অনেক অনেক বেশি করে সতর্ক হয়ে গিয়েছে প্রত্যেকে।

তবে ইশা এখনো অবধি এসবের কিছুই জানে না। এইবার গোটা খেলাটা খেলবে পর্ণা। আর এই খেলার শেষে ভয়ানক কোনো শাস্তি অপেক্ষা করছে ইশার জন্য সে কথা বলাই বাহুল্য। এর মাঝে আবার দত্ত বাড়ির হোম স্টে এর গেস্ট হিসেবে আসা এক প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে মিলিয়ে দিতে অনেক বড় ঝুঁকি নেয় পর্ণা। আর শেষ পর্যন্ত তারলতে সফলও হয়।

এবার তারা অর্থাৎ পর্ণা সৃজন এবং গোটা দত্ত বাড়ির একটাই লক্ষ। সেটা হলো আবার দত্ত বাড়িকে সচ্ছলতায় ভরিয়ে তোলে। তবে তার জন্য সবাইকে এক সাথে হতে হাত মিলিয়ে কাজ করতে হবে। কিন্তু সেটা কিছুতেই করতে দিচ্ছে না তাদের শত্রুরা। এর মাঝেই আবার নতুন সমস্যা এসে জুটলো পর্ণা সৃজনের মাঝে। সম্পর্কটা একটু ঠিক হতে না হতেই ফের অমঙ্গলের ছায়া।

আরও পড়ুনঃ মেঘকে খুন করার প্ল্যান করল রূপ ময়ূরী! আড়াল থেকে সব কথা শুনে নিল মধুমিতা!

ধারাবাহিকের আগামী পড়বে দেখা যাবে, সৃজন একটা ছবি পেয়েছে যেটা দেখে ভীষণ রেগে গিয়েছে সে। সেই ছবিতে দেখা যাচ্ছে কলেজ ক্যাম্পাসে হাঁটু মুড়ে বসে পর্ণাকে প্রেম নিবেদন করছে অনুভব। ছবিটা দেখা মাত্র সে চলে যায় পর্ণার কাছে। আর এটা দেখে বেশ ঘাবড়ে যায় পর্ণা। তবে কি এটা এবার নতুন কোনো প্ল্যান ইশার?

Anamika