টলি পাড়ায় (Tollywood) চলছে বিয়ের মরশুম। আর এই তালে বিয়েটা সেরেই ফেলছেন একের পর এক তারকা জুটি। তাদের বিয়েতে শামিল হচ্ছে তাদের গোটা পরিবার কথা বন্ধুবান্ধব এবং সমগ্র দর্শক মহল। কিছুদিন আগেই বিয়ে করে ফেললেন পরম পিয়া। তারপরেই দর্শনা সৌরভ। এর মাঝে আরো অনেকেই নিজের নতুন সংসারে পা দিয়েছেন। আর এইবার সেই দলেই নিজের নাম লেখাতে চলেছেন এক জনপ্রিয় অভিনেতা।
বাঙ্গালীদের কাছে বিয়েটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়। এটা হচ্ছে একটা উৎসব। সবাই মিলে আনন্দ করে এই উৎসব পালন করা হয় আর এর মাঝেই মিলিয়ে দেওয়া হয় চার হাত। এবার খুব তাড়াতাড়ি নিজের জীবনসঙ্গীকে জীবনে আনতে চলেছেন নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়ক!
জি বাংলার (Zee Bangla) একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে নিম ফুলের মধু (Neem Fuler Modhu)। টিআরপিতে ধারাবাহিকের স্থান প্রত্যেক সপ্তাহেই থাকে প্রথম পাঁচে। ধারাবাহিকের সুন্দর প্লট এবং আকর্ষণীয় গল্প মন মাতিয়ে রাখে দর্শক মহলের। ফলে ধারাবাহিকের প্রতিটি চরিত্রের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকরা সমানভাবে আগ্রহ প্রকাশ করে থাকেন।
আর এই মুহূর্তে সবথেকে বড় আনন্দের খবর হল নিম ফুলের মধু ধারাবাহিকের নায়কের বিবাহ। এখন দর্শকদের মনে প্রশ্ন উঠছে কবে বিয়ে করছেন তিনি? কার সাথেই বা বিয়ে হচ্ছে তার? পাত্রী কি এই ইন্ডাস্ট্রির কেউ? সেইসব প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকের এই প্রতিবেদনে।
আরো পড়ুন: ইচ্ছে পুতুলের’ অন্তিম পর্ব ফাঁস! বিয়ের আসরে মেঘকে গুলি করার অপরাধে ধরা পড়লো ময়ূরী!
বিয়ে করছেন ধারাবাহিকের নায়ক সৃজন এর ছোটকা। অর্থাৎ অভিনেতা প্রসূন গাইন। এই দিন ধুমধাম করে অভিনেতার আইবুড়ো ভাত দিলেন গোটা নিম ফুলের মধুর টিম। তার বিয়েতে সবাইকেই উপস্থিত থাকতে বলেছেন অভিনেতা। তবে কার সাথে বিয়ে করছেন তিনি সেই নিয়ে এখন অবধি বিস্তারিতভাবে কিছুই প্রকাশ্যে আসেনি।

