Bangla Serial

ইচ্ছে পুতুলের’ অন্তিম পর্ব ফাঁস! বিয়ের আসরে মেঘকে গুলি করার অপরাধে ধরা পড়লো ময়ূরী!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিকটি শেষ হবে বলে অনেকদিন ধরেই আলোচনা চলছে টলি পাড়ায়। ধারাবাহিক শুরু হয়েছিল মেঘ ও ময়ূরী দুই বোনের গল্প দিয়ে। যেখানে ছোট বোন মেঘের উপর একের পর এক অন্যায় করে যায় ময়ূরী। কিন্তু ময়ূরী শাস্তি না পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন ‘ইচ্ছে পুতুল’ অনুরাগীরা। তাই অন্তিম পর্বে চমক দিতে চলেছে জি বাংলা।

বর্তমানে ধারাবাহিকটি এগোচ্ছে মেঘ ও নীলের বিয়েকে কেন্দ্র করে। ময়ূরীর শত চেষ্টায় জল ঢেলে মেঘনীলকে মিলিয়ে দিতে এক দুর্দান্ত প্ল্যান করেছে ঠাম্মি। আর তাতেই সামিল হয়েছে দুই পরিবার। ঠাম্মির প্ল্যান হল, বিয়ের আসরে চারহাত এক হবে মেঘনীলের। কিন্তু আগের থেকে দুজনেই জানতে পারবে না এ বিষয়ে। সেইমতোই চলছে আয়োজন। মন থেকে মানতে না পারলেও বিয়েতে রাজি হয়েছে মেঘ ও নীল।

কিন্তু মেঘের বিয়ে নিয়ে প্রথম থেকেই সন্দিহান দিদি ময়ূরী। কেন হঠাৎ করে বিয়ের আগেই নীলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে মেঘের? তবে কি তাঁকে আড়ালে রেখে নীলের সঙ্গেই বিয়ে করতে চলেছে মেঘ? বার বার কথা তুলে মেঘকে বিব্রত করতে থাকে ময়ূরী। তাঁর একটাই লক্ষ্য, কিছুতেই মেঘকে সুখী হতে দেওয়া যাবেনা। প্রয়োজনে মেঘকে প্রাণে মারতেও হাত কাঁপবে না তাঁর দিদির!

এদিকে, মেঘের বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদ-এর তত্ত্ব নিয়ে গিনি ও যীষ্নুকে আসতে দেখেই সন্দেহ শুরু হয় ময়ূরীর। ময়ূরী তাঁদের প্রশ্ন করে, তাহলে কি নীলের সঙ্গেই বিয়ে হচ্ছে মেঘের? গিনি পাল্টা উত্তর দেয়, এমনটা ভাবার কারণ কী? গিনি আরও বলে, রূপের হাত থেকে মেঘ তাঁকে বাঁচিয়েছিল একসময়। তাই মেঘের গায়ে হলুদে সে এসেছে। এরপরই সরাসরি রূপকে ফোন করে একটা প্ল্যান চায় ময়ূরী। রূপের প্ল্যান মতো মেঘকে মেরে ফেলবে বলে ঠিক করে ময়ূরী।

আরও পড়ুনঃ মেঘের সাথে নীলের বিয়ে হচ্ছে জানতে পেরে চরম প্রতিশোধ নিল ময়ূরী! ‘ইচ্ছে পুতুলে’ আসছে মহা ধামাকা

প্ল্যান মোতাবেক মেঘের বিয়ের আসরে বন্দুক নিয়ে হাজির হয় ময়ূরী। কিন্তু মেঘকে গুলি চালাবার আগেই ধরা পড়ে যায় সে। এহেন জঘন্য অপরাধ করায় পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। অন্যদিকে, রূপও ভয় পেতে থাকে কারণ মেঘকে মারার প্ল্যান সেই ময়ূরীকে দিয়েছিল। ময়ূরী জেলে যাওয়ার পর ধুমধাম করে চারহাত এক হয় মেঘ নীলের। আর এভাবেই শেষ হয় ‘ইচ্ছে পুতুলের’ অন্তিম পর্ব।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন