Bangla Serial

সিঁদুর দানের আগেই বিপত্তি! বিয়ের মণ্ডপে বসে হবু বরকে সপাটে চড় কষালো মেঘ!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ (Icche Putul) চলছে বিবাহ জমজমাট পর্ব। একদিকে যেমন মেঘের বিয়ে ঠিক হচ্ছে অন্যদিকে নীলও বসছে বিয়ের পিঁড়িতে। এদিকে মেঘনীলের বিয়ে নিয়ে উত্তেজনা তুঙ্গে। কোন পাত্রীর সঙ্গে বিয়ে হবে নীলের? আর কোন পাত্রকেই বা বিয়ে করবে মেঘ? রহস্য জমছে ধারাবাহিকের প্রতিটি পর্বে।

এদিকে বিশেষ কারণে শহর থেকে দূরে ময়ূরী। দূর থেকেই ময়ূরীর সন্দেহ, মেঘের হয়তো নীলের সাথে বিয়ে হচ্ছে! কেন হঠাৎ করে এত ভালো বন্ধু হয়ে উঠেছে মেঘনীল? মাঝেমধ্যেই দেখা হচ্ছে তাঁদের! এর পিছনে কারণ কী! মেঘকে ফোনে প্রশ্ন করতে থাকে ময়ূরী। আর বলে তুই নীলকেই বিয়ে করছিস না তো মেঘ? এই প্রশ্নে বিরক্ত হয়ে ফোন রেখে দেয় মেঘ।

ময়ূরী ঠিক করে মেঘের বিয়ের একদিন আগে সে যে করেই হোক কলকাতা আসবে। কার সঙ্গে মেঘ বিয়ে করছে তা জানতে হবেই তাঁকে। এদিকে ঠাম্মি ও বাড়ির সবার পরিকল্পনা মতো মেঘনীলের বিয়ে নিয়ে মেতে উঠেছে দুই পরিবার। ছাদনাতলায় দেখা হবে পাত্র-পাত্রীর। তার আগে যেন ঘুনাক্ষরেও কিছু জানতে না পারে তাঁরা।

জল্পনা-কল্পনায় ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসল মেঘ। কিন্তু সিঁদুরদানের সময় ঘটল বিপত্তি। নীলকে টেনে থাপ্পড় কষাতে যায় মেঘ। যদিও গিনি এসে তার হাত ধরে নেয়। কারণ, মেঘ ভাবে ষড়যন্ত্র করেছে নীল। এসবই সে আগে থেকে জানে। কিন্তু সবাই অস্বস্ত করে নীল বা মেঘ কেউই কারোর বিষয়ে জানেনা।

আরো পড়ুন: পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো তরঙ্গ দত্ত, তাদের সব রহস্য জেনে অবাক গোটা দত্ত পরিবার!

তাদের বিয়ের মাস্টার মাইন্ড ঠাম্মি। এসব তারই পূর্বকল্পিত। যীষ্ণু-গিনি, মধুমিতা, অনিন্দ্যরা চ্যালা মাত্র। এসব শুনে মন গলে মেঘের। এদিকে নীলতো মজায় মজায় চটার ভান করছে। ঠাম্মির এই মিষ্টি ষড়যন্ত্রে খুশি সকলে। তারা চায় মেঘ-নীল এক হোক। মেঘ নীলও একে অপরকে পাগলের মতো ভালোবাসে। তবে অবশেষে চার হাত এক হতে চলেছে ‘ইচ্ছে পুতুল’-এর নায়ক-নায়িকার।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন