Bangla Serial

শুরু হলো পর্ণার খেল! বোকা বনে গেলো মৌমিতা! ইশাকে প্রেম নিবেদন করল সৃজন!

বুদ্ধিতেই বাজিমাত। যখন কোন জিনিস ক্ষমতা প্রয়োগ করে পাওয়া সম্ভব হয় না তখন সেটাকে বুদ্ধি প্রয়োগ করে বাগে আনতে হয়। আর এটাই শেখাচ্ছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। অনেকবার অনেক দিক থেকে তাকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করেছে প্রতিপক্ষ। প্রত্যেকবার হার না মানা মানসিকতা নিয়ে এগিয়ে গিয়েছে ধারাবাহিকের নায়িকা। এবারেও তার অন্যথা হতে দেয়নি সে।

বেশ কিছু সময় ধরে তাদের উপরে পড়েছে ইশার কোপ। একের পর এক সমস্যায় জর্জরিত হয়েই চলেছে তারা। ছবি বিক্রিত হওয়া থেকে শুরু করে একে একে শাড়ির গোডাউরে আগুন লাগা এরপর অখিলেশ দত্তের দোকানে তালা পড়া এবং অবশেষে দত্ত বাড়ি ভাঙনের মুখে নেমে আসা, এইসব কিছুই ঘটেছে ধারাবাহিকের নায়ক নায়িকার সঙ্গে। প্রত্যেক বার তারা কেবল হেরে গিয়েছে। আর নয় তো খুব কষ্ট করে বিষয়টাকে সামাল দিয়েছে। এইবার সবকিছু ঠিক করার পালা। আর এই সমস্ত রোগ ঠিক করতে গেলে আগে রোগের কারণটাকে খুঁজে বের করে তাকে নির্মূল করাটা প্রয়োজন।

ধারাবাহিকের এই দিনের পর্বে পর্ণা আর সৃজন জানতে পেরেছে যে এই সব কিছু ঘটাচ্ছে ইশা আর এই ইশাকে সাহায্য করছে তাদেরই বাড়ির দুই সদস্য মৌমিতা আর অয়ন। তাদের সাহায্যেই সমস্ত খবর পৌঁছে যাচ্ছে ইশার কাছে। আর তারপর বহাল তবিয়তে পায়ের উপর পা তুলে একের পর এক সর্বনাশ করে চলেছে ইশা। এইবার তার নজর পড়েছে দত্ত বাড়ি হোমস্টের ওপর। আর সেটা জানতে পেরেই এবার উঠে পড়ে লেগেছে ধারাবাহিকের নায়ক নায়িকা। এইভাবে সব শেষ হয়ে যেতে দেবে না তারা।

ইশা অনুভবের জন্য একই রকম টুপি মৌমিতাকে দিয়ে বানিয়ে নায়ক নায়িকার মাঝে ফের একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করে। কিন্তু ঝামেলা বহুদূর গড়ানোর আগেই পর্ণা সৃজনকে সত্যিটা বোঝায় আর তারপর দুজনের মাঝে সবটাই পরিষ্কার হয়ে যায়। আর এখান থেকেই তারা শুরু করে তাদের খেলা। তারা বাকি সবাইকে এটাই বোঝায় যে, ওই টুপিটা দিয়ে তাদের মধ্যে তুমুল ঝামেলা হয়েছে আর যার ফলে সৃজন আর তার স্ত্রীয়ের সাথে থাকতে পারছে না। এই সমস্ত ঝগড়া শুনে ববিতা এবং খবর দেয় ইশাকে।

আরো পড়ুন: সিঁদুর দানের আগেই বিপত্তি! বিয়ের মণ্ডপে বসে হবু বরকে সপাটে চড় কষালো মেঘ!

সৃজন নিজে ইশার কাছে যায় আর পর্ণার চাইতে ইশা অনেক ভালো সেই কথাটা তাকে বলে। এসব শুনে গোলে যায় ইশা। এরপর ভ্যালেন্টাইন্স ডের দিন সৃজন মিথ্যে নাটক করে ইশাকে একটা রোমান্টিক ডে উপহার দেওয়ার ভান করে আর সেখানেই তাকে পটাকার মালা পরিয়ে দেয়। যার সুতো থাকে পর্ণার হতে। পর্ণা ইশাকে বলে, যদি এক্ষুনি সে সমস্ত সত্যিটা স্বীকার না করে তাহলে এই সুতোতে সে আগুন লাগিয়ে দেবে। এই শুনে ভয়েতে সব বলে দেয় ইশা। আর সমস্ত সাক্ষ্য প্রমাণসহ তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় পর্ণা সৃজন। যদি সত্যিই এমনটাই ঘটে তাহলে কেমন লাগবে দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন