Bangla Serial

এসে উপস্থিত হলো শেষ মুহুর্ত, বিয়ে দেখিয়েই শেষ হচ্ছে ইচ্ছে পুতুল! কী বললেন নায়ক মৈনাক?

সমালোচনা থেকে ধীরে ধীরে জনপ্রিয়তার পথে হেঁটেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু থেকে জলসার জনপ্রিয় মেগা ইচ্ছে নদীর আদলে তৈরি হয়েছে বলেই অভিযোগ করেছিলেন দর্শন মহল। কিন্তু খুব বেশিদিন দর্শকদের এই অভিযোগকে কায়েম রাখতে দেয়নি এই ধারাবাহিক। কিছুদিনের মধ্যেই দর্শকদের মাঝে জনপ্রিয় হয়েছে এই মেগা। তবে শুরু থেকেই টিআরপিতে তেমন একটা দর্শনীয় স্থান দখল করতে পারেনি ইচ্ছে পুতুল।

শুরুতে যখন এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয় তখন এর বিপরীতে ছিল স্টার জলসার বেঙ্গল টপার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। ফলে কোনমতেই স্লট লিড করা সম্ভাব্যর হচ্ছিল না এই ধারাবাহিকের পক্ষে। এরপর হঠাতই বদলে যায় ধারাবাহিকের টাইম স্লট। সেখানেও জিততে পারেনি এই মেগা তবে জোরদার টক্কর দিয়ে চলেছে এখনো।

সম্প্রতি ধারাবাহিকে চলছে নায়ক নায়িকার মহা বিবাহ পর্ব। কিন্তু এই বিষয়ে নিজেরাই জানেনা নায়ক নীল এবং নায়িকা মেঘ। কাদের সাথে বিয়ে করছে তারা সেই বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই তাদের। কারণ এই বিয়েটা তারা শুধুমাত্র তাদের বাড়ির মানুষদের কথায় করছে। তারা দুজনেই একে অপরের থেকে অনেক দূরে হয়ে যাবে এই বিয়ের পর সেটা কিছুতেই মেনে নিতে পারছে না তারা। পাত্র পাত্রীর কোন জিজ্ঞাসা না থাকলেও ময়ূরী পাগল হয়ে যাচ্ছে জানার জন্য যে তার বোনের বিয়ে কার সাথে হচ্ছে। জানতে পারলেই তো বিয়েতে একটা গন্ডগোল করতে পারবে সে।

তবে এই মুহূর্তে ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচারের বিষয়টি আরো একটি বড় বিষয় হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই টলি পাড়ায় এই ধারাবাহিকের শেষ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। যতবার এই গুঞ্জন উঠেছে ততবারই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা জানিয়েছেন যে এই সম্পর্কে তারা কিছুই জানেনা। এখন অবধি তাদের কাছে এই নিয়ে কোন নিশ্চিত খবর আসেনি। তবে এবার শোনা যাচ্ছে বিয়েটা দেখিয়েই শেষ হবে ইচ্ছে পুতুল।

ভালো টিআরপি না থাকায় এই ধারাবাহিকটিকে আর এগিয়ে নিয়ে যেতে চাইছে না চ্যানেল। এ বিষয়ে ধারাবাহিকের নায়ক মৈনাক বলেন, তিনি এখন অবধি এই নিয়ে কিছুই শোনেননি। প্রোডাকশন হাউস তাদেরকে কিছু জানায়নি। তবুও বারবার ঘুরে ফিরে টলিপাড়ায় এই প্রসঙ্গ লেগেই রয়েছে। সব মিলিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ধারাবাহিকের ভক্তদের কপালে। দর্শকদের কি মনে হয় এই বিয়ে কি চমক আনতে পারবে টিআরপিতে? নাকি এই বিয়েই হবে ধারাবাহিকের সমাপ্তি পর্ব! উত্তর মিলবে আগামী পর্ব গুলিতে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন