Bangla Serial

ময়ূরীর কথায় চমকে গেল অনিন্দ্য মধুমিতা, মেঘের সাথে কথা বলতে গিয়ে সত্যিটা বলে ফেলল গিনি!

আর মাত্র কয়েকটা মুহূর্ত। তারপরে ফের একসাথে বিয়ের পিঁড়িতে বসবে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়ক নীল এবং নায়িকা মেঘ। শেষ থেকে আবার নতুন করে শুরু করবে তারা। সফল হবে ঠাম্মির পরিকল্পনা। এই লক্ষ্য পূরণে আর কয়েকটা মুহূর্তের ব্যবধান। যদিও ময়ূরী আর রূপ ফিরে আসায় এই বিয়েটা এত সহজে হবে না বলেই মনে করছে দর্শক মহল।

শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি তেমন একটা ভালো জায়গায় পৌঁছতে না পারলেও, ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিকে বরাবর বেশ পছন্দ করে এসেছেন দর্শক মহল। তাদের মধ্যে হাজার মান অভিমান ঝামেলা ঝগড়াঝাঁটি হলেও তাদেরকে একসাথে দেখতে পছন্দ করেন ভক্তরা। শেষ বেলায় যখন তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে তখন বেশ খারাপ লেগেছিল ভক্তদের। কারণ তারা ভেবেছিলেন হয়তো বিচ্ছেদের আগেই আবার নতুন করে শুরু করবে তারা।

যদিও এই মুহূর্তে দর্শকদের মনে হয় তখন তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাই নিয়তি ছিল। সেটা হয়েছিল বলেই আজ তারা একটা নতুন শুরু করতে পারছে। আর এই শুরুতে কোনো গ্লানি নেই। সেই সময় তারা দূরে না গেলে, আরো অনেক বেশি কাছে আসতে পারতো না। তারা একে অপরের থেকে দূরে থাকায় মানসিকভাবে অনেক বেশি কাছাকাছি আসতে সক্ষম হয়েছে মেঘ আর নীল।

আরো পড়ুন: ফের বিপদের মেঘ ঘনীভূত! মেঘের বিয়ের আসর থেকে গিনিকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল রূপ, আবার বিয়ে করবে সে!

বর্তমান গল্প অনুযায়ী, খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে মেঘের সাথে নীলের। যদিও এই বিষয়ে এখন অব্দি দুজনের মধ্যে কেউই অবগত নয় কারণ তাদেরকে কিছুই জানানো হয়নি। একেবারে বিয়ের দিন পান পাতা সরিয়ে একে অপরের মুখ দেখবে তারা। এর মাঝে এসে উপস্থিত হয়েছে রূপ আর ময়ূরী। আবার নতুন নতুন প্ল্যান করে মেঘ আর নীলের জীবনে সর্বনাশ ডেকে আনতে চলেছে তারা। তাদের দুই মাথা এক হয়ে যাওয়ায় নীল মেঘের বিয়েতে একটা অনেক বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, খাবার টেবিলে খেতে বসেছে মেঘ আর ময়ূরী। তাদের পাশে দাঁড়িয়ে আছে তাদের মা-বাবা এবং কিছু পাড়া-প্রতিবেশী। এমন সময় ময়ূরী তার মা বাবাকে বলে ওঠে, “তোমরা আবার মেঘের বিয়েটা নীলের সাথেই দিচ্ছ না তো?” কথাটা শুনে ভয় পেয়ে যায় মধুমিতা। অন্যদিকে রাত্রিবেলা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে মেঘ, তার কথায় সেখানে আসছে গিআর নীল। আজ কথা হবে এই তিনজনের মধ্যে। এমন কি হলো যার জন্য বিয়ের আগের মুহূর্তে একসাথে দেখা করতে হলো তাদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন