চলতি মাসেই শেষ হতে পারে স্টার জলসার (Star Jalsha) এককালীন টিআরপি (TRP) টপার মেগা ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। গোটা এক বছর ধরে টিআরপিতে রাজ করার পর এখন শেষের মুখের মেঘ-নীল-ময়ূরীর ত্রিকোণ সম্পর্কের সমীকরণের সমাধান।
ময়ূরীর ষড়যন্ত্রে মেঘ-নীলের বিবাহ বিচ্ছেদ হলেও ঠাম্মি মীনাক্ষীর তৎপরতায় ফের কাছাকাছি আসবে মেঘ-নীল। দুজনকে না জানিয়েই তাই বিয়ের বন্দোবস্ত হয়েছে তাদের। কারণ দুই বাড়ির সকলেই জানে, মেঘ-নীল একে অপরকে খুব ভালোবাসে। তাই একে অপরের জায়গা অন্য কাউকে দেওয়া সম্ভব নয় কারোর। তাই ফের ছাঁদনাতলা সেজে উঠেছে দুজনের।
কথায় আছে ‘চোরের সাক্ষী মাতাল’। তেমনটাই দেখা গেল ইচ্ছে পুতুলের সাম্প্রতিক পর্বে। ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মেঘ ও নীল। কিন্তু বিয়ের আসরে ঘটে অঘটন। বিয়ের আসর থেকে গিনিকে হিড়হিড়িয়ে বের করে আনে রূপ। বলে, আইন মতে এখনও গিনি রূপের স্ত্রী। তখনই হাত ছাড়িয়ে যীষ্ণুর কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরে গিনি। অনুরোধ করতে থাকে তাকে বাঁচানোর।
তখনই সিনে আসে ময়ূরী। বলে রূপ ঠিকই বলেছে। গিনি আইন মতে তো এখনও রূপের স্ত্রী। হট্টগোল শুনে ঘটনাস্থলে হাজির হয় বাড়ির সকলে। রূপের হাতে কিছুতেই তারা তুলে দেবে না গিনিকে। এদিকে ময়ূরীতো রীতিমতো উকিল নিয়ে হাজির। রূপ আর গিনির বিয়েকে বৈধ বলে প্রমাণ করবেই সে।
আরও পড়ুন: ফের নতুন খেলা শুরু করল ময়ূরী, আইবুড়ো ভাতের অনুষ্ঠানে সবার মুখের রং উড়িয়ে দিল সে!
তখনই বাড়ির সকলের সামনে গিনির কপালে সিঁদুর তুলে দেয় জিষ্ণু। বাড়ির সকলে খুশি। বাড়ির বড় ছেলের নীলের সঙ্গে, বাড়ির মেয়ে গিনিরও চার হাত এক করে হবে শুভ পরিণয়। তবে কি এভাবেই শেষ হবে ইচ্ছে পুতুল? শত শত বাঁধা উপেক্ষা করে জিতে যাবে জিষ্ণু-গিনি, মেঘ-নীলদের ভালোবাসা? এবার আগের থেকেও আনন্দময় হয়ে উঠবে মিনাক্ষীদের বাড়ির মহল?
View this post on Instagram
