Bangla Serial

ফের নতুন খেলা শুরু করল ময়ূরী, আইবুড়ো ভাতের অনুষ্ঠানে সবার মুখের রং উড়িয়ে দিল সে!

জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখন দর্শকরা শুধু অপেক্ষা করে রয়েছেন সেই মুহূর্তটার জন্য, যখন মেঘ বিয়ের আসরে পান পাতা সরিয়ে দেখতে পাবে নীলকে। আর নীলও মেঘকে দেখে অবাক হবে। মুখে কিছু না বলতে পারলেও মনে মনে তাদের দুজনের আনন্দের সীমা থাকবে না। তবে ময়ূরী আর রূপ এসে পড়ায় সেই দৃশ্য এত সহজে দেখতে পাবেন বলে মনে হয় না দর্শক মহলের।

বর্তমান গল্প অনুযায়ী, নীল এবং মেঘের বিয়ে ঠিক করে তার বাড়ির লোকজন। দুই পরিবার খুব ভালো করেই বুঝতে পারে তারা দুজন এখনো একে অপরকে আগের মতনই ভালোবাসে। শুধু অভিমানের বসে তারা সেই কথা বলতে পারছে না। তাদের মধ্যে দূরত্ব বাড়লেও মনের দিক থেকে অনেক কাছাকাছি এসেছে তারা। এইবার তাদের মিল হওয়ার পালা। অনেক হলো ঝগড়া অশান্তি। সব মিলিয়ে একেবারে বদলে গিয়েছে নীল। এইবার সে মেঘের মর্যাদা ঠিক দেবে।

সবই ভালো চলছিল, দুই পরিবারের উত্তেজনা কম ছিল না। তবে এই আনন্দ উত্তেজনার সাথে একটা ভয় যোগ করে দিল রূপের জামিন পাওয়া এবং ময়ূরীর ফিরে আসা। এইবার যে তাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে বেশ বেগ পেতে হবে সেটা তারা বুঝে গিয়েছে। আর ইতিমধ্যে দেখা দেওয়া শুরু করে দিয়েছে। দুই জাঁদরেল ভিলেন।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নীলের বাড়িতে সবাই আচার অনুষ্ঠান নিয়ে বেশ মেতে উঠেছে। সেজেগুজে সেখানে চলে এসেছে নীল। এত কাণ্ড দেখে সে স্পষ্ট জানিয়ে দেয়, যদি এবার তাকে নিয়ে কোন নিয়ম আচার পালন করার কথা ভাবে তার পরিবার তাহলে সে কিন্তু বাড়ি থেকে উধাও হয়ে যাবে। কথাটা শুনে মুচকি হাসে নীলের কাকিমণি।

অন্যদিকে অনেক কাঠ খড় পুড়িয়ে আইবুড়ো ভাতের অনুষ্ঠান করতে মেঘকে রাজি করিয়েছে তার বাবা মা। আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য খাবার সাজানো হয়েছে টেবিলে। সেখানে শাড়ি পরে সুন্দর করে সেজে বসে রয়েছে মেঘ। ময়ূরী রয়েছে তার পাশে। ময়ূরী হঠাৎ বলে ওঠে, “তুই আমার গোটা বরটাকে নিয়ে নিয়েছিলি, আর আমি শুধু তোর আইবুড়ো ভাতের থালাটা নেব? এটা নাকের বদলে নুরুল হয়ে গেল না?” কথাটা শুনে খুব খারাপ লাগে মধুমিতার। ভয় পেয়ে যায় বাড়ির প্রত্যেকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন