Bangla Serial

টিআরপি-তে বড়সড় রদবদল, কথা আসতেই গন্ডগোল! ছিটকে গেল ‘নিম ফুলের মধু’! বেঙ্গল টপারের শিরোপা কার মুকুটে?

গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি (TRP) তালিকায় রাজত্ব চালিয়ে চলেছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) আর ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)জি বাংলা (Zee Bangla) আর স্টার জলসার (Star Jalsha) মধ্যে চলছে জোর টক্কর। গুনে গুনে জলসাকে গোল দিচ্ছে স্টার জলসাকে। তবে এই সপ্তাহের বেঙ্গল টপার (Bengal Topper) কে?

ফের দর্শক কাবু জ্যাস ম্যাজিকে। মাত্র ০.২-এর ব্যবধানে ‘ফুলকি’কে হারিয়ে বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’। দর্শকদের চমকে দিয়ে ফের টপ তিনে নাম লেখাল জলসা। স্টার জলসার মুখ রাখল ‘গীতা LLB’ (Geeta llb)। তিন নম্বরে এই ধারাবাহিক।

এদিকে,পর্ণা আর রুবেলের প্রেমের গল্প ঢিমেতালে চলে এক ধাক্কায় নেমে গেছে চারে। এদিকে পাঁচে জায়গা কেড়ে নিল ফের স্টার জলসা। সুস্মিতা ও সাহেবের নতুন শুরু হওয়া ‘কথা’ (Katha) শুরুর কয়েকদিনে সোজা উঠে এসেছে পাঁচে।

চলতি সপ্তাহে দুটি মেগা-র উঠে এসেছে ওটিটি ট্রেন্ডে। তা হল শ্বেতা ভট্টাচার্য আর রণজয় বিষ্ণুর নতুন শুরু হওয়া মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। যার প্রাপ্ত নম্বর ৬.৯ ও স্টার জলসার ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkaal) । রেটিং ৬.৫।

চলুন দেখে নেই টিআরপি-র সেরা পাঁচ –

প্রথম: জগদ্ধাত্রী (৮.৫)

দ্বিতীয়: ফুলকি (৮.৩)

তৃতীয়: গীতা LLB (৮.১)

চতুর্থ: নিম ফুলের মধু (৭.৮)

পঞ্চম: কথা (৭.২)

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন