অনেক কষ্টে নায়কের বিশ্বাস অর্জন করেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। বারবার তাকে সৃজন এর বিরুদ্ধে পাঠাতে চেয়েছে তার শত্রুরা। কিন্তু প্রত্যেকবার সেই সব কিছুকে মিথ্যে প্রমাণ করেছে ধারাবাহিকের নায়িকা। আরো একবার সৃজনের মনের সন্দেহ ঢুকিয়ে দিল ইশা।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা প্রতিনিয়ত চেষ্টা করছে তাদের নতুন ব্যবসাটাকে সুন্দরভাবে দাঁড় করাতে। কিন্তু সেটা কিছুতেই হতে দিচ্ছে না মৌমিতা অয়ন ইশা। মৌমিতা আর অয়নকে ব্যবহার করে ধারাবাহিকের নায়িকা পর্ণার সর্বনাশ করে চলেছে ইশা। বারবার ধরা পড়ে চড় খেয়েও তার কোন লজ্জা নেই।
সম্প্রতি দেখা যায়, এই সমস্ত টানা পড়েন এর মাঝেও অটুট রয়েছে সৃজন পর্ণার ভালোবাসা। পর্ণা অফিসে কাজের ফাঁকে সৃজনের জন্য একটি উলের টুপি তৈরি করে। সেটা সে সৃজনকে পরিয়ে দিয়ে বলে, সে যদি কারোর জন্য কিছু বানায় সেটা শুধুমাত্র সুজনের জন্য। আর কাউকে নিজের হাতে তৈরি করা কিছুই দিতে চায়না পর্ণা। কথাটা শুনে খুব খুশি হয়ে যায় সৃজন।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, এই সবটা সঙ্গে সঙ্গে ইশাকে জানিয়ে দেয় মৌমিতা। ইশা তখন সবটা শুনে মৌমিতাকে বলে, “তোমায় একটা কাজ করতে হবে, এখনই ওই সেম রঙের উল দিয়ে একটা টুপি আজ রাতের মধ্যেই বুনে ফেলতে হবে আর সেটা দিতে হবে অনুভবকে। এই টুপিটাই সৃজন আর পর্ণার মধ্যে দূরত্ব সৃষ্টি করবে।”
আরও পড়ুনঃ ছাড়া পেয়েই মেঘকে মারার প্ল্যান করে ফেলল রূপ! নীল বা মেঘ যেকোনো একজনের চরম ক্ষতি করবে ময়ূরী!
ইসার কথামতোই একটি টুপি রাতের মধ্যেই বুনে ফেলে মৌমিতা। আর তারপর অনেক কৌশলে সেটা অনুভবের কাছে পাঠায়। এমন ভাবেই টুপিটা পাঠানো হয় যাতে অনুভব মনে করে এই টুপিটা তাকে পর্ণা বানিয়ে দিয়েছে। পরের দিন অনুভবের মাথায় ওই একই টুপি দেখে রাগে জ্বলে যায় সৃজন। পর্ণাকে আবার মিথ্যেবাদী ভাবে সে। আবার সন্দেহ সৃষ্টি হয় তার মনে। যদি সত্যিই ঠিক এইভাবে আবারো সৃজন পর্ণার মধ্যে দূরত্ব বাড়ে তাহলে কেমন লাগবে দর্শককে?
View this post on Instagram
