এই মুহূর্তে বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) -র জগতে একটি ভিশন জনপ্রিয়তা প্রাপ্ত ধারাবাহিক হচ্ছে জি বাংলা (Zee Bangla) -র ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই জনপ্রিয় মেগাতেই নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das) -কে। যার অভিনয় প্রতিমুহূর্তে মুগ্ধ করেছে সবাইকে। ‘দিদি নাম্বার ওয়ান’-এর ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে টেলিভিশনে যাত্রা শুরু তার।
স্কুলের পড়াশোনা শেষ করতে না করতেই অডিশনে ডাক পান অভিনেত্রী। কালার্স বংলায় ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকে নায়িকা হয়েই প্রথম অভিনয়ের হাতেখড়ি। তবে সেই ধারাবাহিক টিভির পর্দায় তেমণ সাফল্য পায়নি। এছাড়াও তিনি জয় জগন্নাথ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।
এরপরেই অভিনেত্রী তিতিক্ষা ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। আর তারপর থেকেই দর্শকদের মধ্যমণি হয়ে উঠেছেন তিনি। মেঘের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। প্রথম থেকেই দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছেন তিনি। শান্ত স্বভাবের মেয়ে পর্দার মেঘ। তবে প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও জানে এই মেঘ। আর ঠিক এই বৈশিষ্ট্যটাই দর্শকদের ভালোলাগার কারণ হয়ে ওঠে।
আর পাঁচটা অভিনেতা অভিনেত্রীদের মতনই সমাজ মাধ্যমে বেশ সক্রিয় ভূমিকা পালন করেন অভিনেত্রীর তিতিক্ষা দাস। সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যায় তিতিক্ষার বেশ কিছু ছবি এবং ভিডিও। যেখানে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন তিনি। তাকে প্রত্যেকদিন নতুন ভাবে দেখতে বেশ ভালোবাসেন দর্শক মহল।
অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করেন তিতিক্ষা। যেখানে তাঁর পরনে রয়েছে লাল সাদা শাড়ি। তার সাথে হাইনেক ব্লাউজ। মাথায় একটি খোঁপা। হালকা অলংকারে সেজে উঠেছেন তিনি। এই হার কাঁপানো শীতে তার ফ্যাশন সেন্স দেখে মুগ্ধ ভক্তরা। যেকোনো পোশাকে মানানসই তিনি।
View this post on Instagram
