Bangla Serial

অন্য ছেলের সাথে প্রেম করছে মেঘ! নালিশ করলো ময়ূরী, শুনে তাকে ঠা’টি’য়ে চ’ড় কষালো নীল! চূড়ান্ত মোড় ইচ্ছেপুতুলে 

জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক দর্শকদের মধ্যে এখন একটি চর্চার বিষয় হয়ে উঠেছে। শুরু থেকে এমন একটা প্রাধান্য না পেলেও বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে মেগা। দুটো মানুষের জীবনে একে অপরকে বোঝার জন্য বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয় আর সেটা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে।

ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিকেও খুব ভালো লেগেছে দর্শকদের। বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়ক নীল এবং নায়িকা মেঘের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও তারা একে অপরকে ভুলতে পারেনি বরং মনের দিক থেকে আরও কাছাকাছি এসেছে। এটা খুব ভালো করেই বুঝতে পারছিল দুই পরিবার।

মেঘের পরিবারের দিক থেকে সেরকম কোন পদক্ষেপ না নেওয়া হলেও নীলের পরিবারের সবথেকে বয়স জ্যেষ্ঠ ব্যক্তি অর্থাৎ নীলের ঠাম্মি বিষয়টাকে আর ফেলে রাখতে চায়নি। তাই তিনি মেঘের মা-বাবাকে ডেকে পাঠান এবং নীলের সাথে মেঘের আবার বিয়ে দেওয়ার আলাপ-আলোচনা করেন।

ধারাবাহিকের আগামী পর্বে গুলিতে দেখা যাবে, আবার মেঘ আর নীল একটু একটু করে কাছাকাছি আসছে দেখে ভয় পেয়ে গেল ময়ূরী। এতদিন সে শান্ত ছিল এটা ভেবে যে আর ওদের মিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এইবার ফের জল অন্যদিকে গড়াতে দেখে আবার নীলের কানে বিষ ঢালতে উদ্যত হলো ময়ূরী। এর আগেও বহুবার মেঘের নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে একটু হলেও নীলের মনে সন্দেহ সঞ্চার করতে সক্ষম হয়েছিল সে। এইবারেও ময়ূরী ঠিক সেই পথটাই বেছে নিল।

ময়ূরী আবার নীলের সাথে দেখা করে। সে নীলকে বলে, মেঘ নাকি নতুন সম্পর্ক শুরু করেছে। নতুন বয় ফ্রেন্ড বানিয়েছে। জিষ্ণুর পর এবার নতুন একটা ছেলের সঙ্গে ঘোরাফেরা করছে মেঘ। নীল কথাগুলো শুনছিল আর ময়ূরীর স্পর্ধা দেখে অবাক হচ্ছিল। ময়ূরী যখন বলতে বলতে নিজের লিমিট ক্রস করে ফেলে তখন আর নীল নিজেকে শান্ত রাখতে পারে না। সে সবার সামনে সপাটে এক চড় কষিয়ে দেয় ময়ূরীর গালে। ময়ূরী এমন কিছু আশা করেনি। সে বুঝে যায় নীলের মধ্যে থেকে মেঘকে সরানো অসম্ভব। অর্থাৎ তার আর কোনও আশা নেই। যদি সত্যিই এমন কিছু ঘটে যদি আবার নীলের হাতে ময়ূরী চড় খায় তাহলে কেমন লাগবে দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন